সনাতন ধর্মের সুনির্বাচিত বিশেষ গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ ।

আপনার মোবাইলে ভালোভাবে দেখার জন্য মোবাইলটি রোটেন করুন ( ঘুরান) ।

  • প্রকৃতির নিয়ম

    কর্মের অবশ্যম্ভাবী ফল

    কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক রচিত ইংরেজী The Laws of Nature : An Infallible Justice গ্রন্থের বঙ্গানুবাদ
  • ভূমিকা ,    ১ম অধ্যায়, ভগবান এবং কর্মনীতি => কর্মবন্ধন ছিন্ন করার পন্থা ,   ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুর নিয়ন্তা এবং প্রভু ,    ভগবান এবং তাঁর শক্তিরাশি ,   ভগবান শ্রীকৃষ্ণের মর্যাদা ,    ভগবান শ্রীকৃষ্ণ —আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী তত্ত্ব ,   ভগবান এবং তাঁর শক্তি — এক এবং ভিন্নও ,    ভগবান শ্রীকৃষ্ণ পরম শুদ্ধ ,   শরীরের পরিসীমার ওপরে ,    পারমার্থিক এবং জড়জাগতিক শিক্ষা ,   জ্ঞান বনাম অজ্ঞানতা ,    শ্রীভগবানকে জানার পন্থা ,   ব্রহ্মজ্যোতির ঊর্ধ্বে । ,   দ্বিতীয় অধ্যায় , খারাপ কর্ম ,   তৃতীয় অধ্যায় , শান্তির সূত্র ,  
  • শরীরের পরিসীমার ওপরে


          ঈশোপনিষদে পরমেশ্বর ভগবানকে এইভাবে বর্ণনা করা হয়েছে যে , “ তিনি মহত্তম , কায়াহীন এবং পরম জ্ঞানী । " এর থেকে সহজেই বোঝা যায় যে শ্রীভগবান এবং আমাদের মধ্যে বিস্তর প্রভেদ রয়েছে । আমরা কায়াবদ্ধ সত্তা । সেইজন্য আমি ও আমার শরীর – দুটি সম্পূর্ণ আলাদা । যখন আমি এই শরীর পরিত্যাগ করব তখন তা কেবল ছাই ভস্মে পরিণত হবে । যেমন বাইবেলে বলা হয়েছে , “ তোমরা ধূলিকণা মাত্র , এবং ধূলিকণাতেই ফিরে আসবে । কিন্তু আমি ধূলিকণা নই , আমি হলাম চিন্ময় আত্মা । সুতরাং তোমরা বলতে এখানে কেবলমাত্র শরীরটিকেই বোঝানো হয়েছে ।

          কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শরীরী সত্তায় আবদ্ধ নন । এর অর্থ হল তাঁর শরীর ও আত্মার মধ্যে কোন পার্থক্য নেই । অন্যভাবে বলা যায় তাঁর শরীর হল শুদ্ধ চিন্ময় সত্তা । এইজন্য তিনি কখনও শরীর পরিবর্তন করেন না । আর যেহেতু তিনি শরীর পরিবর্তন করেন না , তাই তিনি সর্বব্যাপী – সর্ব বিষয়ে স্মৃতি সম্পন্ন ৷ অন্যদিকে যেহেতু আমাদের নশ্বর শরীরটির পরিবর্তন হয়ে যায় , সেহেতু আমরা আগের জন্মের কোন কথা স্মরণ করতে পারি না । আমরা ভুলে যাই আমরা কে । ঠিক যেমন ঘুমিয়ে পড়লে আমরা আমাদের শরীর ও চারদিকের পরিবেশের কথা ভুলে যাই । এই সময়টিতে আমাদের শরীর ক্লান্ত হয়ে বিশ্রাম নেয় । তার কোন সক্রিয়তা থাকে না । তার পরিবর্তে আমরা স্বপ্নরাজ্যে বিচরণ করতে থাকি । সেই অন্য পরিবেশে আমরা অন্য একটি শরীর গড়ে তুলি । প্রায় প্রতি রাতেই এই ব্যাপারটি হয় । ফলে এর সাহায্যে আমরা শরীর ও আত্মার বিষয়টি সহজেই বুঝতে পারব ।

          সেরকমই প্রতিটি জীবনেই আমরা বিভিন্ন রকম পরিবেশ সৃষ্টি করি । যেমন এই জীবনে আমি ভারতীয় । পরের জন্মে হয়ত একজন আমেরিকান হিসাবে জন্ম নিলাম । অথবা আমেরিকান হিসাবে জন্মালেও আমি মানুষ না হয়ে গরু বা ষাঁড় হয়ে জন্মালাম । তখন আমাকে হয়ত কসাইখানায় পাঠিয়ে দেওয়া হল । আর সেই ভয়ঙ্কর অবস্থাটা আপনারা সহজেই বুঝতে পারছেন ।

          এখন সমস্যা হল , জন্মের পর জন্ম আমরা শুধু দেহ পরিবর্তন করে চলেছি । এটাই ভয়ংকর ব্যাপার । আমাদের কোনও নির্দিষ্ট অবস্থা নেই । আমরা কেউই জানি না ৮৪,০০,০০০ প্রজাতির মধ্যে পরের জন্মে আমরা কি হয়ে জন্মাব ? তবে এর একটা সমাধানও রয়েছে । যদি কোনওভাবে মানুষ তার অন্তরে শুদ্ধ কৃষ্ণভাবনামৃত জাগিয়ে তোলে তবে মৃত্যুর পর সে কৃষ্ণধামে চলে যায় । ফলে তখন তাকে আর কোনও জড় জাগতিক নম্বর দেহ ধারণ করতে হয় না । ভগবান শ্রীকৃষ্ণের সৎ , চিন্ময় ও চির আনন্দময় দিব্য শরীরের মতোই একটি সূত্র চিন্ময় শরীর সে লাভ করে ।

          এই কারণে আমাদের প্রত্যেকেরই উচিত অধিক গুরুত্ব সহকারে কৃষ্ণভাবনামৃত অনুশীলন করা । তবে এটাও মনে রাখতে হবে কৃষ্ণভাবনামৃত অনুশীলন লোক দেখানো কোন ফ্যাশান নয় । যেকোনও ব্যক্তির জন্য এটি খুব গুরুত্বপূর্ণ । কৃষ্ণভাবনার বিকাশের জন্যই আমাদের এই মানব জীবন লাভ । তাই অন্য আর কোনকিছুই এর থেকে বেশী গুরুত্বপূর্ণ হতে পারে না । দুর্ভাগ্যবশত , আধুনিক যুগে মানুষ এত বেশী অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত করে ফেলে যে তারা কৃষ্ণভাবনামৃত অনুশীলন ভুলে যায় । একেই বলে । ‘ মায়া ' । যার অর্থ ভ্রান্তি । তারা তাদের প্রকৃত কর্তব্য বিস্তৃত হয় । অন্যদিকে ভণ্ড, কাণ্ডজ্ঞানশূন্য নেতারা আমাদের নারকীয় জীবনধারার দিকে পথ দেখাচ্ছে । প্রকৃতপক্ষে এরা কেবল বিভ্রান্তিকারি মাত্র । যদিও মানুষ কোনরকম কর্তৃত্ব মেনে চলতে চায় না , কিন্তু তারা এই ভণ্ড মানুষগুলোকেই নেতা হিসাবে মেনে নেয় । এইভাবেই ভণ্ড নেতারা এবং তাদের যারা অনুসরণ করছে , সেই হতভাগ্য মানুষগুলো জড় জাগতিক প্রকৃতির কঠোর নিয়মে আটকে পড়ছে ।

          তাই , যদি কোনওভাবে কেউ শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসতে পারে তবে তখনই তাদের উচিত গুরুত্ব সহকারে কৃষ্ণভাবনামৃত অনুশীলন করা এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আত্মসমর্পণ করা । আর যদি কেউ একান্তভাবে তা পারে তবে ‘মায়ার’ দ্বারা তার কোনওরকম ক্ষতি কখনই হবে না।

    এর পরবর্তী পৃষ্ঠা

  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।