সনাতন ধর্মের সুনির্বাচিত বিশেষ গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ ।
আপনার মোবাইলে ভালোভাবে দেখার জন্য মোবাইলটি রোটেন করুন ( ঘুরান) ।
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক রচিত ইংরেজী The Laws of Nature : An Infallible Justice গ্রন্থের বঙ্গানুবাদ
ভূমিকা ,
১ম অধ্যায়, ভগবান এবং কর্মনীতি =>
কর্মবন্ধন ছিন্ন করার পন্থা ,
ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুর নিয়ন্তা এবং প্রভু ,
ভগবান এবং তাঁর শক্তিরাশি ,
ভগবান শ্রীকৃষ্ণের মর্যাদা ,
ভগবান শ্রীকৃষ্ণ —আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী তত্ত্ব ,
ভগবান এবং তাঁর শক্তি — এক এবং ভিন্নও ,
ভগবান শ্রীকৃষ্ণ পরম শুদ্ধ ,
শরীরের পরিসীমার ওপরে ,
পারমার্থিক এবং জড়জাগতিক শিক্ষা ,
জ্ঞান বনাম অজ্ঞানতা ,
শ্রীভগবানকে জানার পন্থা ,
ব্রহ্মজ্যোতির ঊর্ধ্বে । ,
দ্বিতীয় অধ্যায় , খারাপ কর্ম ,
তৃতীয় অধ্যায় , শান্তির সূত্র ,
ভগবান শ্রীকৃষ্ণের মর্যাদা
শ্রীঈশোপনিষদে বলা হয়েছে , “ পরম পুরুষোত্তম ভগবান তাঁর পরমযামে অবস্থান করলেও তিনি মনের গতির চেয়েও দ্রুততর গতিতে সকলকে অতিক্রম করতে পারেন । শক্তিমান দেবগণও তাঁর সম্মুখীন হতে পারেন না । একস্থানে অবস্থান করলেও , তিনি বায়ু ও বৃষ্টির দেবতাকে নিয়ন্ত্রণ করে থাকেন । সর্ব বিষয়েই তিনি শ্রেষ্ঠতার বিচারে অপরাজেয় থাকেন । ” ব্রহ্মসংহিতাতেও একই কথা বলা হয়েছে— গোলোক এর নিবসত্যাখিলাত্মভূতঃ । অর্থাৎ শ্রীকৃষ্ণ গোলোক বৃন্দাবনে নিত্য বিরাজ করলেও সকল জীবের অন্তরে তিনি অধিষ্ঠিত রয়েছেন ।
গোলোকধামে শ্রীকৃষ্ণকে কোন কর্তব্যকর্ম সাধন করতে হয় না । তিনি শুধু তাঁর পারিষদদের অর্থাৎ গোপী , গোপসখা , তাঁর মাতা , পিতা ও নিজের গাভী ও বাছুরদের নিয়ে আনন্দ উপভোগ করেন । তিনি সম্পূর্ণ স্বাধীন । আর তাঁর বন্ধুরা আরও বেশী স্বাধীন । যখনই তারা কোনও বিপদের সম্মুখীন হত , তারা নিশ্চিন্ত থাকত এই ভেবে যে শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করবেন । এজন্য তারা কোনও দুঃচিন্তাই করত না । যদিও বন্ধুরা বিপদে পড়লে শ্রীকৃষ্ণ খানিকটা উদ্বেগ অনুভব করতেন । কিন্তু তার বন্ধুরা মনে করত , “ এই তো শ্রীকৃষ্ণ এখানে রয়েছেন । তিনিই আমাদের রক্ষা করবেন । " পাঁচ হাজার বছর পূর্বে ভারতবর্ষের বৃন্দাবনে যখন শ্রীকৃষ্ণ তাঁর লীলাবিলাস করতেন সেই সময় প্রতিদিনই তিনি তার গোপসখা , গাভী ও বাছুরদের নিয়ে যমুনার তীরে খেলতে যেতেন । আর সেই সময় প্রায়ই শ্রীকৃষ্ণ ও তাঁর সখাদের বধ করার জন্য কংস কোনও কোনও দানবকে পাঠাত । তা সত্ত্বেও গোপ বালকরা নির্ভয়ে খেলত , কারণ তারা নিশ্চিতভাবে জানত সবকিছু শ্রীকৃষ্ণ তাদের অবশ্যই রক্ষা করবেন । আর এটিই হল আধ্যাত্মিক জীবনের বৈশিষ্ট্য । যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের মাধ্যমেই প্রত্যেকের নিশ্চিত জীবনের সূচনা হয় ।
শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের অর্থ হল তাঁর প্রতি একান্ত বিশ্বাস রাখা , যে কোনরকম বিপদের সময়ে তিনিই আমাদের রক্ষা করবেন । আর এই আত্মসমর্পণের প্রথম পদক্ষেপই হল শুধুমাত্র ভক্তিমূলক ক্রিয়াকলাপ করা । সেইসাথে ভগবদ্ভক্তির প্রতিকূল ক্রিয়াকলাপগুলো বর্জন করা । এর পরবর্তী পদক্ষেপ হল শ্রীকৃষ্ণের প্রতি মনে মনে আস্থা অর্জন করা যে কোনরকম বিপদে কেবলমাত্র তিনিই আমাদের উদ্ধার করবেন । প্রকৃতপক্ষে বাস্তব সত্য হল যে তিনি সবসময়ই আমাদের রক্ষা ও প্রতিপালন করে চলেছেন । কিন্তু মায়ার ( বিভ্রান্তি ) কারণে আমরা মনে করে থাকি যে আমরা বুঝি খাদ্য সংগ্রহ ও গ্রহণের মাধ্যমে নিজেরাই নিজেদের প্রতিপালন করছি ।।
ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভক্তদের প্রতিপালন করেন এবং তাদের জীবন সুরক্ষিত করেন । অন্যদিকে শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি অর্থাৎ মায়াদেবী অন্য সব সাধারণ জীবদের প্রতিপালন করেন । এই মায়াদেবীই শ্রীকৃষ্ণের প্রতিভূ রূপে বন্ধ জীবদের তাদের ত্রুটিপূর্ণ কার্যকলাপের জন্য শাস্তি দেন । যেকোনও দেশের রাষ্ট্রব্যবস্থায় আমরা যেমন দেখি , সুনাগরিকদের রক্ষণাবেক্ষণের জন্য সরকার সরাসরি সুব্যবস্থা করেন , অন্যদিকে দুষ্কৃতীদের কারাবিভাগের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করেন । কারারুদ্ধ দুষ্কৃতীদের জন্যও সরকার উপযুক্ত খাদ্যের ব্যবস্থা করেন , অসুস্থ হলে তাদের জন্য হাসপাতালে সুচিকিৎসার বন্দোবস্তও করা হয় । কিন্তু পুরোটাই করা হয় কারাগারে শাস্তিমূলক ব্যবস্থাধীনে ।
একইভাবে , এই জড় জগতে শ্রীকৃষ্ণ অবশ্যই আমাদের রক্ষণাবেক্ষণের জন্য সুব্যবস্থা করে রেখেছেন । সেইসাথে আমাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করা আছে । যেমন , যদি আপনি এই পাপ কাজটি করেন , তবে আপনি চড় খাবেন । আবার অন্য একটি পাপ কাজের জন্য লাথি খাবেন । এইভাবে বিভিন্ন পাপ কাজের জন্য বিভিন্ন শাস্তির ব্যবস্থা রয়েছে । আর এই শাস্তি দেওয়া হয় তিন ধরনের দুঃখ - দুর্দশা ভোগের মাধ্যমে সেগুলো হয় প্রথমত শারীরিক বা মানসিক কষ্ট ভোগের মাধ্যমে , দ্বিতীয়ত অন্যান্য জীবকুলের মাধ্যমে এবং তৃতীয়ত দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে , যা আমাদের দৈনন্দিন জীবন ধারাকে বিঘ্নিত করে । আমরা একথা বুঝতে পারি যে , পাপকর্মের জন্য মায়া আমাদের শাস্তি দিয়ে চলেছে , তা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমরা মনে করে থাকি যে কেবল দুর্ঘটনাবশত আমরা এই সব লাখি , চড় , পিটুনি খেয়ে চলেছি । এটাই মায়ার প্রভাব ।
কিন্তু যখনই আপনি কৃষ্ণভাবনামৃত আস্বাদন করবেন , তখনই স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার জীবনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন । যেরকম তিনি ভগবদ্গীতায় ( ১৮/৬৬ ) আশ্বাস দিয়েছেন , “ আমি তোমাকে দেখাশোনা করব । তোমার সমস্ত পাপ থেকে অবশ্যই তোমাকে রক্ষা করব । কোনও দুশ্চিন্তা করো না । " এই জড় জগতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জন্মগ্রহণ করে জীবন ধারণ করেছি । সেইসাথে বিভিন্ন পাপ কাজে ব্রতী হয়েছি । তার ফলস্বরূপ জন্ম জন্মান্তরে কষ্ট পেয়ে চলেছি । কিন্তু যে মুহূর্তে কেউ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে , তক্ষুণি শ্রীকৃষ্ণ তাঁর দায়িত্ব নেন এবং সবরকম পাপকর্মের প্রতিক্রিয়া থেকে তাঁকে রক্ষা করেন । স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন , “ দুশ্চিন্তা
করো না । " চিন্তা করো না এই ভেবে যে আমি তো কতরকম পাপ করেছি । শ্রীকৃষ্ণ আমাকে কিভাবে রক্ষা করবেন ? ” মনে রাখবেন শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান । তিনিই শুধু আপনাকে রক্ষা করতে পারবেন । আপনার কর্তব্য হল , সব কিছু ভুলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা । বিনা বিধায় তাঁরই প্রীতি সাধনের উদ্দেশ্যে তাঁর সেবা করা । তাহলেই ভগবান শ্রীকৃষ্ণ নিঃসন্দেহে আপনাকে সকল প্রকার সঙ্কট থেকে রক্ষা করবেন ।
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
সুনির্বাচিত শ্লোকঃ-
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "