সনাতন ধর্মের সুনির্বাচিত বিশেষ গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ ।
আপনার মোবাইলে ভালোভাবে দেখার জন্য মোবাইলটি রোটেন করুন ( ঘুরান) ।
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক রচিত ইংরেজী The Laws of Nature : An Infallible Justice গ্রন্থের বঙ্গানুবাদ
ভূমিকা ,
১ম অধ্যায়, ভগবান এবং কর্মনীতি =>
কর্মবন্ধন ছিন্ন করার পন্থা ,
ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুর নিয়ন্তা এবং প্রভু ,
ভগবান এবং তাঁর শক্তিরাশি ,
ভগবান শ্রীকৃষ্ণের মর্যাদা ,
ভগবান শ্রীকৃষ্ণ —আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী তত্ত্ব ,
ভগবান এবং তাঁর শক্তি — এক এবং ভিন্নও ,
ভগবান শ্রীকৃষ্ণ পরম শুদ্ধ ,
শরীরের পরিসীমার ওপরে ,
পারমার্থিক এবং জড়জাগতিক শিক্ষা ,
জ্ঞান বনাম অজ্ঞানতা ,
শ্রীভগবানকে জানার পন্থা ,
ব্রহ্মজ্যোতির ঊর্ধ্বে । ,
দ্বিতীয় অধ্যায় , খারাপ কর্ম ,
তৃতীয় অধ্যায় , শান্তির সূত্র ,
শ্রীভগবানকে জানার পন্থা
বৈদিক প্রথায় , গুরু - শিষ্য পরম্পরাক্রমে , পারমার্থিক দীক্ষাগুরুগণ সবসময়ই প্রামাণ্য পূর্বতন আচার্যবর্গের কাছ থেকে প্রাপ্ত তথ্যাদি পরিবেশন করে থাকেন । কখনই তাঁরা নিজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে কোনও উপদেশ দেন না । নিজের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কোনও বিষয় অনুধাবনের প্রচেষ্টা হল জ্ঞান অর্জনের জড় জাগতিক প্রক্রিয়া , শাস্ত্রের ভাষায় যাকে বলা হয় প্রত্যক্ষ জ্ঞান ৷ কিন্তু বৈদিক পদ্ধতি সম্পূর্ণ আলাদা । বৈদিক প্রথায় এই জ্ঞান লাভের পদ্ধতিকে বলা হয় ' শ্ৰুতি । ' যার অর্থ , প্রামাণ্য সূত্র থেকে শ্রবণের মাধ্যমে জ্ঞান সংগ্রহ । ” এটিই বৈদিক জ্ঞান উপলব্ধির গূঢ় তত্ত্ব।’’
আপনার পরীক্ষা - নিরীক্ষামূলক জ্ঞান আহরণের ক্ষমতার বাইরে যে সকল জ্ঞানতত্ব রয়েছে , আপনার অসম্পূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে তা উপলব্ধির চেষ্টা না করাই উচিত । কেননা এই অসম্পূর্ণ ইন্দ্রিয়াদির সাহায্যে সেই জ্ঞান আহরণ সম্ভব নয় । মনে করুন আপনি জানতে চান কে আপনার বাবা । পরীক্ষা নিরীক্ষামূলক কোনও পদ্ধতির সাহায্যে সেটি যথার্থভাবে জানা সম্ভব নয় । এক্ষেত্রে কীভাবে জানতে পারবেন আপনার প্রকৃত বাবা কে ? এটির যথার্থ উত্তর দিতে পারবে একমাত্র আপনার মা । এটি হল সাধারণ জ্ঞান । তাহলে আপনার জড়জাগতিক পিতাকেই আপনি পরীক্ষা নিরীক্ষামূলক পদ্ধতিতে জানতে পারছেন না । সেখানে পরম পিতাকে কিভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারবেন ? শ্রীকৃষ্ণই পরম পিতা । তিনি পিতার পিতারও পিতা , বংশানুক্রমে আপনি পর্যন্ত । তাহলে যদি আপনি আপনার পূর্বতন বংশের পিতাকে পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে জানতে না পারেন , তাহলে সেই পদ্ধতিতে ভগবান অর্থাৎ পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে জানবেন কেমন করে ?
এই পরীক্ষামূলক পদ্ধতিতেই লোকে ভগবানকে খুঁজে পেতে চায় , কিন্তু বহু চেষ্টার পর তারা বিফল হয় । আর তখন তারা বলতে শুরু করে যে “ ভগবান নেই । আমিই ভগবান । " কিন্তু ঈশোপনিষদে বলা হয়েছে যে , পরীক্ষা নিরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে ভগবানকে জানবার , খুঁজবার চেষ্টা না করে । শ্রুতির মাধ্যমে তাকে উপলব্ধির চেষ্টা করতে হয় । আর এই শ্রবণ করবেন কার কাছে ? কোনও দোকানীর কাছে ? গোঁড়া ভণ্ডদের কাছে ? এর উত্তর হল , যারা ধীর স্থির , তাঁদের কাছে ভগবত্তর শুনতে হয় । ' ধীর ' মানে জড় জাগতিক প্রভাবে যার ইন্দ্রিয় উত্তেজিত হয় না ।
ইন্দ্রিয়ের উত্তেজনা বা চিত্ত চাঞ্চল্য বিভিন্ন ধরনের । যেমন মন ও বাক্যের চাঞ্চল্য , ক্রোধের উত্তেজনা , জিহ্বা , উদর ও যৌনাঙ্গের উত্তেজনা । যখন আমাদের ক্রোধ হয় তখন আমরা সব কিছু ভুলে যাই । সেইসময় আমরা কাণ্ডজ্ঞানহীন কাজ | করি ও অসংলগ্ন কথাবার্তা বলি । জিহাকে উত্তেজিত করার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেওয়া হয় – যেমন “ এই যে ভাল মদ , এখানে মুরগীর মাংস , গরুর মাসে । ” কিন্তু প্রশ্ন হল এই মদ , মুরগী বা গরুর মাংস না খেলে কি আমরা মরে যাব ? অবশ্যই না । ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জন্য শাকসব্জী , ফল , দুধ ইত্যাদি । সুন্দর সুন্দর বহু খাদ্য প্রদান করেছেন ।
গাভী প্রচুর পরিমাণে দুধ দেয় , তবে তা শুধু নিজের জন্য নয় । মানুষের জন্যও । এটিই আমাদের যথার্থ খাদ্য । শ্রীভগবান বলেছেন , “ হে গাভী , যদিও তুমি দুধ উৎপাদন কর , কিন্তু তুমি নিজে তা খেতে পারবে না । এই দুধ মানুষের জন্য , কারণ তারা অন্য সব প্রাণীদের থেকে উন্নত । " তবে অবশ্য , শৈশবে প্রত্যেকেই মায়ের দুধ খেয়ে বড় হয় , তাই বাছুরও খানিকটা মায়ের দুধ পাবে । কিন্তু গাড়ী অনেক বেশী দুধ উৎপাদন করে , যেটি শুধু আমাদের জন্যই ।
সুতরাং আমাদের যথার্থ খাদ্য হিসাবে ভগবান যা কিছু বরাদ্দ করে রেখেছেন , তাই আমাদের গ্রহণ করা উচিত । কিন্তু আমরা তা করি না । বরং জিহ্বার সন্তুষ্টির জন্য আমরা ভাবি " শুধুমাত্র শসা , শাকসব্জী , ফলমূল বা দুগ্ধজাত দ্রব্যে সন্তুষ্ট থাকলে আমাদের চলবে কেন ? তার জন্য আমরা কসাইখানা খুলি ও নিরীহ গরুগুলোকে মেরে ফেলি । তাহলে মূল ব্যাপারটা হল আমরা প্রথমে গরুর দুধ পান করে বড় হই , পরে সেই গরুগুলোকেই হত্যা করি শুধুমাত্র নিজেদের জিহ্বার সন্তুষ্টি মেটাতে । " আমাদের এধরনের বাজে চিন্তা থেকে সরে আসা উচিত , এবং ধীর ব্যক্তি বা গোস্বামীদের কথা শোনা উচিত যারা নিজেদের ইন্দ্রিয় বেগ নিয়ন্ত্রণ করতে পারেন । কারণ ' স্বামী ' বা ' গোস্বামী'রা ছ'টি ইন্দ্রিয়কে দমন করতে পারেন , যেগুলি হল বাক্যবেগ , মনোবেগ , ক্রোধবেগ , জিহাবেগ , উদর বেগ এবং যৌন বেগ ।
‘ কুমারসম্ভব ' নামে কালিদাসের একটি সুন্দর কাব্য আছে যেখানে শিব কিভাবে ধীর স্বভাব সম্পন্ন হয়েছিলেন তার বর্ণনা রয়েছে । দেবাদিদেব শিবের পত্নী সতী যখন জানতে পারলেন যে তাঁর পিতা যজ্ঞস্থলে শিবকে অপমান করেছে , তখন তিনি আত্মহত্যা করলেন । স্ত্রীর আত্মহত্যার খবর পেয়ে শিব প্রচণ্ড ক্রোধান্বিত হলেন এবং এই গ্রহ ত্যাগ করে অন্যত্র ধ্যানমগ্ন হতে চলে যান । সেই সময়ে সেখানে দৈত্য ও দেবতাদের মধ্যে একটি যুদ্ধ হচ্ছিল । সেই যুদ্ধে দেবতাদের একজন দক্ষ সেনাপতির প্রয়োজন হয়েছিল । দেবতারা অনেক ভেবে সিদ্ধান্তে এল যে যদি দেবাদিদেব শিবের একটি পুত্র থাকত তবে সে এই যুদ্ধে দেবতাদের নেতৃত্ব দিতে পারত । দেবাদিদেব শিব সেইসময় সম্পূর্ণ নগ্ন অবস্থায় ধ্যানমগ্ন ছিলেন । তাই দেবতারা সতীর আর এক অবতার পার্বতীকে সেখানে পাঠাল , যাতে করে যৌন সঙ্গমের জন্য শিব উত্তেজিত হন । কিন্তু শিব ধ্যানমগ্নই ছিলেন । তিনি কোনরকম ভাবে উত্তেজিত হননি ।
এই অংশের বর্ণনা করতে গিয়ে কালিদাস মন্তব্য করেছিলেন , “ ইনিই প্রকৃত ধীর । তিনি ছিলেন নগ্ন । অথচ এক তরুণী তার যৌনাঙ্গ স্পর্শ করলেও তিনি উত্তেজিত হননি । ‘ বীর ’ বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি উত্তেজনার কারণ থাকলেও উত্তেজিত হন না । যদি সেখানে খুব ভাল ভাল খাবার থাকে , তবুও ' ধীর ' ব্যক্তির জিহ্বা তার আস্বাদ গ্রহণের জন্য লালায়িত হবে না । আবার সুন্দরী নারী বা পুরুষ দেখলেও ' ধীর ' ব্যক্তি যৌন তাড়নার জন্য উত্তেজিত হবে না । আর এইভাবেই ‘ ধীর ' ব্যক্তি উপরিল্লিখিত ছয় প্রকার উত্তেজনাকে প্রশমন করতে পারেন । দেবাদিদেব শিব কিন্তু সঙ্গমে অক্ষম ছিলেন না । তিনি ছিলেন ' ধীর ' । সেরকমই শ্রীকৃষ্ণ বহু গোপবালিকাদের সঙ্গে নৃত্য করলেও সেখানে কোনরূপ যৌন সম্ভোগের লালসা ছিল না ।
এজন্য ' বীর ' ব্যক্তির কাছ থেকেই আপনাকে তত্ত্বকথা শুনতে হবে । অন্যদিকে ' অধীর ' অর্থাৎ অসংযমী ব্যক্তির কাছ থেকে তত্ত্বকথা শুনলে , সবই ব্যর্থ হবে । ঈশোপনিষদে বলা হয়েছে , একজন ছাত্র জ্ঞান অর্জনের জন্য তার গুরুদেবের কাছে গিয়ে প্রশ্ন করছে , এবং গুরুদেব উত্তরে বলছেন “ এই সব কথাই প্রামাণ্যসূত্রে আমি শুনেছি । " গুরুদেব তাঁর নিজের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে কিছুই বলছেন না । তিনি যা কিছু শ্রবণ করেছেন , যথাযথভাবে তাই বলছেন ।
সুতরাং আর কোনও গবেষণার প্রয়োজন নেই । কারণ সবকিছুই বলা আছে । শুধু ধীর ও সংযমী ব্যক্তির কাছ থেকে আমাদের সেই পারমার্থিক জ্ঞান শ্রবণ করতে হবে । এটিই বৈদিক জ্ঞান অর্জনের পন্থা । এর বাইরে অন্য কোনও পদ্ধতিতে বৈদিক জ্ঞান আহরণ করতে গেলে অজ্ঞতার অন্ধকারেই আচ্ছন্ন হয়ে পড়তে হবে ।
ঈশোপনিষদে বলা হয়েছে , “ অজ্ঞানতার তত্ত্ব ও পারমার্থিক জ্ঞানের তত্ত্ব যিনি একই সাথে আয়ত্ত করতে পারেন , তিনি জন্ম জন্মান্তরে পুনরাবর্তনের প্রক্রিয়া থেকে মুক্ত হন এবং অমরত্ব লাভের পূর্ণ সৌভাগ্য অর্জন করেন । অমরত্ব আসলে কি , তা মানুষ জানে না । তারা ভাবে এটি একটি পৌরাণিক ধারণা মাত্র । তারা নিজেদের জড় জাগতিক জ্ঞান নিয়েই গর্বিত থাকে । কিন্তু তার বাইরে যে সব জিনিস জানার আছে সে বিষয়ে তারা একেবারেই অজ্ঞ । তাছাড়া আধুনিক পদ্ধতির সাহায্যেও তারা সেই সব তথ্য আয়ত্ত করতে পারে না ।
তাই আপনি যদি যথার্থ জ্ঞান লাভ করতে চান তবে আপনাকে বেদশাস্ত্র অধ্যয়ন করতে হবে । ( ' বেদ ' কথাটির অর্থ জ্ঞান ) এই বেদশাস্ত্রেরই অংশ হল ১০৮ টি উপনিষদ , যেগুলির মধ্যে ১১ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ । সেই এগারোটির মধ্যে ঈশোপনিষদের স্থান সবার ওপর । উপনিষদের ' উপ ' মানে ' কাছে । তাই ঈশোপনিষদে নিবদ্ধ জ্ঞান অনুশীলনের মাধ্যমেই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছাকাছি যেতে পারবেন ।
বিদ্বৎ সমাজে বেদশাস্ত্রকে ‘ শ্রুতি ' বলা হয় । অর্থাৎ শ্রবণের মাধ্যমে প্রাথমিক তথ্য প্রমাণ সম্ভার । বেদ কিন্তু অশুদ্ধ চিত্ত , বদ্ধ ভাবধারায় আবদ্ধ জীবগণের গবেষণার মাধ্যমে সৃষ্টি হয়নি । এইসব আধুনিক মানুষদের ইন্দ্রিয় অসম্পূর্ণ , তাই তারা সবকিছুকে পূর্ণাঙ্গরূপে উপলব্ধি করতে পারে না । তারা কেবল তত্ত্ব গঠন করতে পারে যে “ এটা এমন হতে পারে , সেটা ওরকম হতে পারে । ” এটা জ্ঞান নয় । কারণ জ্ঞান নির্দিষ্ট ও সুস্পষ্ট । তাতে কোনও ভ্রান্তি থাকতে পারে না । বন্ধজীব মাত্রেই ভুল করে , মোহগ্রস্ত হয় ও প্রতারণা করে । কিভাবে তারা প্রতারণা করে ? যখন কেউ ভগবদ্গীতা সঠিকভাবে না বুঝে সেই সম্পর্কে কোনও ভাষ্য রচনা করে তখন নিঃসন্দেহে সেই ব্যক্তি সাধারণ মানুষকে ঠকায় । যেমন মনে করুন পণ্ডিত হিসাবে কারও কোনও খেতাব আছে । তাই ভগবদ্গীতার জনপ্রিয়তার সুযোগ নিয়ে সে একটি ভাষ্য লিখে ফেলে । ঐসব তথাকথিত পণ্ডিতেরা দাবি করে যে কেউ নিজ অভিমত ব্যক্ত করতে পারে । কিন্তু ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে , শুধুমাত্র তাঁর ভক্তরাই ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে পারবে । এর থেকে বোঝা যায় যে এইসব তথাকথিত পণ্ডিতরা সাধারণ মানুষকে ঠকাচ্ছে ।
সুতরাং আমরা এই সিদ্ধান্তে এলাম যে , যদি আপনি যথার্থ পারমার্থিক জ্ঞান অর্জন করতে চান , তাহলে আপনাকে পারমার্থিক সদ্গুরুর কাছে যেতে হবে , যিনি পরম তত্ত্বজ্ঞান যথার্থই উপলব্ধি করেছেন । অন্যথায় আপনাকে অন্ধকারেই থাকতে হবে । আপনি এমনটা ভাববেন না যে , “ পারমার্থিক সদগুরু না পেলেই বা কি হয়েছে । অনেক অনেক গ্রন্থ রয়েছে , সেগুলো থেকে আমি সব শিখে নিতে পারব । ” কিন্তু বৈদিক অনুশাসনে বলা হয়েছে , তদ্বিজ্ঞানার্থ স গুরুমেবাভিগচ্ছে । গচ্ছেৎ ' শব্দটির অর্থ— " যেতেই হবে " এটা নয় যে গেলেও হবে , না গেলেও হবে । অর্থাৎ পারমার্থিক তত্ত্বজ্ঞান যথার্থভাবে আহরণ করতে হলে পারমার্থিক গুরুর কাছে যেতেই হবে , এটিই বৈদিক অনুশাসন বিধি ।
দুটি জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে – মায়া ( বিভ্রান্তি ) কি ও শ্রীকৃষ্ণ কে ? তাহলেই আপনার জ্ঞান সম্পূর্ণ হবে । অবশ্য , ভগবান শ্রীকৃষ্ণ এমনই চমৎকার যে , কোনওভাবে কেউ যদি তাঁর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন , তাহলে তার সমস্ত অনুসন্ধানের অবসান হবে । তার ফলে আপনি শুধু শ্রীকৃষ্ণ কে তাই - ই উপলব্ধি করবেন না , সেই সাথে আপনি বুঝবেন মায়া কি । ভগবান শ্রীকৃষ্ণই আপনাকে এই উপলব্ধির জন্য যথার্থ বুদ্ধি দেবেন ।
ঠিক এভাবেই পারমার্থিক গুরুদেব ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপার মাধ্যমে মানুষ ভগবানের সেবায় নিয়োজিত হয় । কেমনভাবে এটি সম্ভব হয় ? উভয়ের কৃপা সমান্তরালভাবে এগিয়ে চলে । যদি আপনি যথার্থভাবে পারমার্থিক গুরুদেবের সন্ধান চান , অথচ তাঁকে এখনও পাননি , তবে স্বয়ং শ্রীকৃষ্ণই আপনাকে তাঁর সন্ধান দেবেন । আর যখন আপনি পারমার্থিক গুরুদেবের সন্ধান পেয়ে যাবেন , তখন তিনিই আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে নিয়ে যাবেন । শ্রীকৃষ্ণ সর্বদাই চৈত্যগুরু হিসাবে আপনার হৃদয়ে অবস্থান করছেন । তিনিই পারমার্থিক গুরু রূপে অধিষ্ঠান করছেন । সুতরাং পারমার্থিক গুরুদেবই প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি ।
ঈশোপনিষদে বলা হয়েছে , আমাদের শেখা উচিত বিদ্যা ও অবিদ্যা কি । অবিদ্যা হল জড়জাগতিক জ্ঞানের ছদ্মরূপে অজ্ঞতা । শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তাঁর রচিত একটি গানে লিখেছিলেন , “ জড়জাগতিক জ্ঞানের প্রসার হল প্রকৃতপক্ষে মায়ার রাজ্যবিস্তার । যতই আপনি নিজেকে জড়জাগতিক জ্ঞানে আবদ্ধ করবেন , ততই কৃষ্ণভাবনামৃত আস্বাদনের উপলব্ধির ক্ষমতা আপনার কমে যাবে । যারা জড়জাগতিক জ্ঞানে উন্নত তারা মনে করে “ এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনের কি প্রয়োজন ? " পারমার্থিক জ্ঞান আহরণের কোনও আগ্রহই তাদের নেই । অবিদ্যার মধ্যেই তারা নিজেদের নিমজ্জিত রাখে ।
অনেক ভারতীয় ছেলেরা নিজ দেশের পারমার্থিক সংস্কৃতি বর্জন করে । পাশ্চাত্যে যায় প্রযুক্তিবিদ্যা শেখার জন্য । আর যখন তারা দেখে যে পাশ্চাত্য দেশে আমি সেই ভাবধারার প্রচলন করেছি যা তারা বর্জন করে এসেছে , তখন তারা অবাক হয় । পাশ্চাত্য দেশে আমার যাওয়ার একটি অন্যতম কারণ হল যে আধুনিক ভারত পারমার্থিক জ্ঞানচর্চা বর্জন করেছে । আজ ভারতীয়রা মনে করে যে তারা যদি পাশ্চাত্যের প্রযুক্তিবিদ্যাকে অনুকরণ করতে পারে তবেই তারা সুখী হবে । এটাই মায়া । তারা এটা লক্ষ্য করে না যে তাদের থেকে যারা তিনশ গুণ বেশী প্রযুক্তিবিদ্যায় দক্ষ তারাই সুখী নয় । আগামী তিনশ বছরের মধ্যে ভারতবর্ষ প্রযুক্তিগত দিক দিয়ে আমেরিকা বা ইউরোপের সমগোত্রীয় হতে । পারবে না । কারণ এই দেশ দুটি বহু আগে থেকে প্রযুক্তিবিদ্যার বিকাশ সাধন করেছে । কিন্তু সৃষ্টির আদি থেকেই ভারতীয় সভ্যতা সংস্কৃতিমূলক পারমার্থিক সভ্যতারূপে পরিচিত হয়ে এসেছে ।
যথার্থ পারমার্থিক জ্ঞান অথবা বেদ কখনই প্রযুক্তিবিদ্যার উপর নির্ভর করে না । শ্রীল ব্যাসদেব বৈদিক জ্ঞানের আদি শুরু । তিনি কিরকম জীবন যাপন করতেন ? বদ্রিকাশ্রমের একটি কুটিরে তিনি থাকতেন । কিন্তু তাঁর জ্ঞান দেখুন । শ্রীমদ্ভাগবত সহ তিনি অসংখ্য পুরাণ রচনা করেছেন । যেমন তিনিই রচনা করেছেন বেদান্ত সূত্র ও মহাভারতা যদি আপনি শ্রীল ব্যাসদেবের রচিত যাবতীয় শ্লোক অনুধাবন করার চেষ্টা করেন তবে আপনার সমস্ত জীবন কেটে যাবে । শুধুমাত্র শ্রীমদ্ভাগবতেই রয়েছে আঠারো হাজার শ্লোক । এই প্রতিটি শ্লোকের মর্মার্থ এতই গভীর যে তা অনুধাবন করতে সমগ্র জীবন লাগবে । বৈদিক সংস্কৃতি এরকমই ।
বৈদিক শাস্ত্রের জ্ঞানভাণ্ডারের সাথে অন্য কোনও জ্ঞানের তুলনা চলে না – শুধুমাত্র পারমার্থিক জ্ঞান নয় , জড়জাগতিক জ্ঞানও এর মধ্যে রয়েছে । বেদশাস্ত্রে জ্যোতির্বিদ্যা , গণিতশাস্ত্র , সহ বিভিন্ন বিষয়ের মূল তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে । প্রাচীনকালে কোনও বিমান ছিল না , একথা ঠিক নয় । পুরাণে বিমানের উল্লেখ রয়েছে । সেইসব বিমানগুলি এতই শক্তিশালী ও দ্রুতগামী ছিল যে সেগুলি সহজেই অন্য গ্রহগুলোতে পৌঁছতে পারত । বৈদিক যুগে জড়জাগতিক জ্ঞান চর্চার কোনও অগ্রগতি হয়নি , একথা সঠিক নয় । জড়জাগতিক জ্ঞান তখনও ছিল । কিন্তু তখনকার মানুষ এইসব জ্ঞানকে কোন গুরুত্বই দিত না । তারা কেবল আধ্যাত্মিক জ্ঞানের জন্যই আগ্রহী ছিল ।
সুতরাং প্রত্যেকেরই জানা উচিত কোন্টি জ্ঞান আর কোন্টি অজ্ঞানতা । যদি আমরা অজ্ঞানতা অর্থাৎ জড়জাগতিক জ্ঞানে নিজেদের উন্নীত করি তবে বারং বার জন্ম - মৃত্যুর আবর্তন চক্রে আমাদের ঘুরপাক খেতে হবে । তাছাড়া পরজন্মে কে কি হয়ে জন্মাবে , তা কেউই জানে না । এটার ওপর কারও হাত নেই । মনে করুন আপনি এজন্মে আমেরিকান হয়ে বেশ সুখে আছেন । কিন্তু মারা যাওয়ার পর এই শরীর ত্যাগ করে আপনি বলতে পারবেন না যে , দয়া করে আমাকে আবার আমেরিকান করে দিন " । হয়ত আপনি আবার আমেরিকান হলেন , কিন্তু এবার মানুষ না হয়ে গরুর দেহ পেলেন । আর তারপর আপনার ভাগ্য নির্ধারণ হবে কসাইখানায় ।
সুতরাং জড়জাগতিক জ্ঞান অনুশীলন – জাতীয়তাবাদ , সমাজতত্ত্ব , এই ' ৰাদ ' ঐ ' বাদ ' — সবই শুধু সময়ের অপচয় । প্রকৃতপক্ষে ভাল হল বৈদিক জ্ঞান অনুশীলন করা , যার ফলে মানুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে নির্দ্বিধায় । আত্মসমর্পণ করতে পারে । যেমন শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় ( ৭/১৯ ) বলেছেন , বহুনাং জন্মনামতে জ্ঞানবান মাং প্রপদ্যতো অনেক অনেক জন্মের পর কোনও জীব যথার্থ জ্ঞানবান হতে পারলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে শেখে । তখন সে উপলব্ধি করে – " হে কৃষ্ণ , আপনিই সব কিছু । ” যথার্থ জ্ঞানের অনুশীলনের ফলে এই শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় ।
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
সুনির্বাচিত শ্লোকঃ-
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "