সনাতন ধর্মের সুনির্বাচিত বিশেষ গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ ।
আপনার মোবাইলে ভালোভাবে দেখার জন্য মোবাইলটি রোটেন করুন ( ঘুরান) ।
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক রচিত ইংরেজী The Laws of Nature : An Infallible Justice গ্রন্থের বঙ্গানুবাদ
ভূমিকা ,
১ম অধ্যায়, ভগবান এবং কর্মনীতি =>
কর্মবন্ধন ছিন্ন করার পন্থা ,
ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুর নিয়ন্তা এবং প্রভু ,
ভগবান এবং তাঁর শক্তিরাশি ,
ভগবান শ্রীকৃষ্ণের মর্যাদা ,
ভগবান শ্রীকৃষ্ণ —আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী তত্ত্ব ,
ভগবান এবং তাঁর শক্তি — এক এবং ভিন্নও ,
ভগবান শ্রীকৃষ্ণ পরম শুদ্ধ ,
শরীরের পরিসীমার ওপরে ,
পারমার্থিক এবং জড়জাগতিক শিক্ষা ,
জ্ঞান বনাম অজ্ঞানতা ,
শ্রীভগবানকে জানার পন্থা ,
ব্রহ্মজ্যোতির ঊর্ধ্বে । ,
দ্বিতীয় অধ্যায় , খারাপ কর্ম ,
তৃতীয় অধ্যায় , শান্তির সূত্র ,
দ্বিতীয় অধ্যায়
খারাপ কর্ম
শ্লোক ৯ : আসক্ত গৃহব্রত ব্যক্তি কূটনীতি এবং রাজনীতিতে পূর্ণ পারিবারিক জীবনে অবস্থান করে । সর্বদা দুঃখ বিস্তার করে এবং ইন্দ্রিয় তৃপ্তির কার্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সে তার দুঃখ - দুর্দশার নিবৃত্তি সাধনের জন্যই কেবল কর্ম করে । যদি সে সেই দুঃখ - দুর্দশার নিবৃত্তি সাধনে সমর্থ হয় , তখন সে নিজেকে সুখী বলে মনে করে ।
তাৎপর্য : ভগবদ্গীতায় ভগবান স্বয়ং ঘোষণা করেছেন যে , এই জড় জগৎ অশাগত এবং দুঃখময় । এই জড় জগতে ব্যক্তিগত অথবা পারিবারিক সামাজিক অথবা রাষ্ট্রীয় সুখের কোন প্রশ্নই ওঠে না । সুখের নামে যা কিছু হচ্ছে , তা সবই মায়া । এই জড় জগতে , সুখ মানে হচ্ছে দুঃখের নিবৃত্তি সাধনে সফল হওয়া । এই জড় জগৎ এমনভাবে তৈরি হয়েছে যে , কেউ যদি চতুর কূটনীতিজ্ঞ হতে না পারে , তা হলে তার জীবন ব্যর্থ হয় । কেবল মানব - সমাজেই নয় , পশু , পক্ষী , মৌমাছি ইত্যাদি নিম্নতর স্তরের জীব - সমাজেও আহার , নিদ্রা , ভয় এবং মৈথুনের দৈহিক প্রয়োজনগুলি চতুরতার সঙ্গে পূরণ করা হয় । মানব - সমাজে রাষ্ট্রীয় স্তরে অথবা ব্যক্তিগত স্তরে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা হয় , এবং । সেই প্রচেষ্টায় সাফল্য লাভের জন্য সমগ্র মানব - সমাজ কূটনীতিতে পূর্ণ হয়ে ওঠে । আমাদের সব সময় মনে রাখতে হবে যে , সমস্ত কূটনীতি এবং জীবন সংগ্রামে সমস্ত বুদ্ধিমত্তা সত্ত্বেও , পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে নিমেষের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে । তাই , এই সংসারে সুখী হওয়ার জন্য আমাদের সমস্ত প্রয়াস মায়া - রচিত মোহ মাত্র ।
১০ : স ইতস্তত হিংসা আচরণ করে ধন - সম্পদ অর্জন করে , এবং যদিও তার পরিবারের ভরণ - পোষণের জন্য সে তা করে , কিন্তু সে নিজে কেবল সেই অর্থের দ্বারা কেনা খাদ্যের স্বল্প মাত্র অংশই আহার করে , এবং এইভাবে যাদের জন্য সে অন্যায়ভাবে ধন সংগ্রহ করেছিল , তাদেরই জন্য সে নরকগামী হয় ।
তাৎপর্য : বাংলায় একটি প্রবাদ আছে ' যার জন্য করি চুরি , সেই বলে চোর । ' পরিবারের যে সমস্ত সদস্যদের জন্য বিষয়াসক্ত মানুষ নানাবিধ পাপকর্মে রত হয় , তারা কখনই সন্তুষ্ট হয় না । মোহের বশে বিষয়াসক্ত মানুষ পরিবারের এই সমস্ত সদস্যদের সেবা করে , এবং তাদের সেবা করার ফলে , তাকে জীবনের নারকীয় অবস্থায় প্রবেশ করতে হয় । যেমন , একটি চোর তার পরিবারের ভরণ পোষণের জন্য চুরি করে , এবং সে যখন ধরা পড়ে , তখন তাকে কারাগারে দণ্ডভোগ করতে হয় । জড় অস্তিত্বের এবং জড় - জাগতিক সমাজ , বন্ধু এবং প্রেমের এটিই হচ্ছে সারমর্ম । পরিবারের প্রতি আসক্ত ব্যক্তি তার পরিবারের ভরণ - পোষণের জন্য সর্বদা ছলে বলে কৌশলে ধন সংগ্রহের চেষ্টায় ব্যস্ত থাকে , সে নিজে কিন্তু এই প্রকার পাপ কর্ম ব্যতীত যতটুকু ভোগ করতে পারত , তার থেকে বেশি কিছু ভোগ করতে পারে না । একটি মানুষ যে দিনে এক পোয়া খাবার খায় , কিন্তু তাকে হয়তো একটি বিরাট পরিবারের ভরণ - পোষণ করতে হয় , এবং পরিবারের ভরণ - পোষণের জন্য যে কোন উপায়েই হোক না কেন অর্থ সংগ্রহ করতে হয় , কিন্তু সে নিজে তার আহারের ক্ষমতার অতিরিক্ত আর কিছু পায় । না , এবং অনেক সময় তাকে তার পরিবারের অন্য সমস্ত সদস্যদের ভুক্তাবশিষ্টই আহার করতে হয় । অন্যায়ভাবে ধন সংগ্রহ করা সত্ত্বেও , সে নিজে তার জীবন উপভোগ করতে পারে না । এইটিকে বলা হয় মায়ার আবরণাত্মিকা শক্তি । সমাজ , দেশ এবং জাতির প্রতি ভ্রমাত্মক সেবার পন্থাটি সর্বত্রই এক প্রকার , এবং তা বড় বড় রাষ্ট্র - নেতাদের ক্ষেত্রেও প্রযোজ্য । অনেক সময় রাষ্ট্রনেতা , যে তার দেশ সেবার ফলে অত্যন্ত মহৎ হয়েছে , সেবার ভুলের জন্য তাকে তার দেশবাসীর হাতে নিহত হতে হয় । অর্থাৎ , তার ভ্রমাত্মক সেবার দ্বারা কেউই তার আশ্রিতদের সন্তুষ্ট করতে পারে না , যদিও সেই সেবা থেকে সে বেরিয়ে আসতে পারে না , কেননা সেবা করাই হচ্ছে স্বরূপগত বৃত্তি ৷ জীব তার স্বরূপে পরম পুরুষের বিভিন্ন অংশ , কিন্তু সেই পরম পুরুষের সেবা করার কথা ভুলে গিয়ে সে অন্যদের সেবায় ব্রতী হয় ; তাকে বলা হয় । মায়া । অন্যদের সেবা করে সে মনে করে যে , সে হচ্ছে প্রভু । পরিবারের কর্তা মনে করে যে , সে পরিবারের প্রভু , অথবা রাষ্ট্রনেতা মনে করে যে , সে রাষ্ট্রের প্রভু , কিন্তু প্রকৃত পক্ষে তারা দাসত্ব করছে , এবং এইভাবে মায়ার দাসত্ব করার ফলে , তারা ধীরে ধীরে নরকগামী হচ্ছে । অতএব , প্রকৃতিস্থ মানুষের কর্তব্য হচ্ছে , কৃষ্ণভাবনায় ভাবিত হয়ে তাঁর জীবন , তাঁর সমস্ত সম্পদ , তাঁর সমস্ত বুদ্ধি এবং তাঁর কথা বলার সমস্ত শক্তি দিয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়া ।
শ্লোক ১১-১৩ : যখন তার জীবিকায় সে ব্যর্থ হয় , তখন সে বার বার তার অবস্থার উন্নতি সাধনের চেষ্টা করে , কিন্তু তার সমস্ত চেষ্টায় সে যখন ব্যর্থ হয় । এবং বিনষ্ট হয় , তখন সে অত্যধিক লোভের কারণে অন্যের ধন গ্রহণ করে । এইভাবে সেই দুর্ভাগা তার পরিবারের সদস্যদের ভরণপোষণে অক্ষম হয়ে হতত্রী হয় । তখন সে তার ব্যর্থতার কথা চিন্তা করে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগপূর্বক শোক করে । তাদের পালন - পোষণে তাকে অসমর্থ দেখে , তার পত্নী এবং অন্যান্য আত্মীয়েরা তাকে আর আগের মতো সম্মান করে না , ঠিক যেমন নির্দয় কৃষকেরা বৃদ্ধ বলদকে অযত্ন করে ।
তাৎপর্য : কেবল এই যুগেই নয় , অনাদি কাল ধরে উপার্জনে অক্ষম বৃদ্ধ ব্যক্তিকে কেউই পছন্দ করে না । এমন কি বর্তমান যুগেও , কোন কোন জাতি বা দেশে বৃদ্ধদের বিষ দেওয়া হয় , যাতে তারা তাড়াতাড়ি মরে যায় । কোন কোন নরখাদক সমাজে , বৃদ্ধ পিতামহকে মেরে ফেলে , উৎসব করে তার মাংস খাওয়া হয় । এখানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে , কার্য করতে অক্ষম বৃদ্ধ বলদকে কৃষক চায় না । তেমনই পরিবারে আসক্ত ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যায় এবং উপার্জন করতে অক্ষম হয় , তখন তার পত্নী , পুত্র , কন্যা এবং অন্যান্য আত্মীয় - স্বজনেরা তাকে আর পছন্দ করে না , এবং তখন তাকে সম্মান প্রদর্শন করা তো দূরের কথা , তারা তাকে রীতিমতো অবহেলা করে । তাই , বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হওয়ার পূর্বেই পরিবারের আসক্তি পরিত্যাগ করে , পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করাই সমীচীন । মানুষের কর্তব্য পরমেশ্বর ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা , যাতে ভগবান তার দায়িত্ব গ্রহণ করতে পারেন , এবং তিনি যেন আর তথাকথিত আত্মীয় - স্বজনদের দ্বারা উপেক্ষিত না হন ।
গ্লোক ১৪ : কিন্তু তা সত্ত্বেও সেই মূর্খ সংসার জীবনের প্রতি বিরক্ত হয় না । যাদের সে এক সময় পালন করেছিল , তাদেরই দ্বারা অবজ্ঞাভরে সে পালিত হয় । জরার প্রভাবে বিরূপাকৃতি হয়ে , সে মৃত্যুর প্রতীক্ষা করে । পারিবারিক আসক্তি এতই প্রবল যে , বৃদ্ধ অবস্থায় নিজের পরিবারের সদস্যদের দ্বারা উপেক্ষিত হওয়া সত্ত্বেও , সে পরিবারের প্রতি তার প্রেম ত্যাগ করতে পারে না , এবং সেই গৃহে ঠিক একটি কুকুরের মতো সে অবস্থান করে । বৈদিক জীবন ধারায় মানুষকে সবল থাকা কালেই পারিবারিক জীবন ত্যাগ করতে হয় । সেখানে উপদেশ দেওয়া হয়েছে যে , অত্যন্ত দুর্বল এবং জড় কার্যকলাপের দ্বারা বিভ্রান্ত হওয়ার পূর্বে , এবং রোগগ্রস্ত হওয়ার পূর্বে , মানুষের উচিত গৃহস্থাশ্রম ত্যাগ করে জীবনের বাকি দিনগুলি ভগবানের সেবায় সম্পূর্ণরূপে যুক্ত করা । তাই , বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে , পঞ্চাশ বছর বয়স অতিক্রম করা মাত্রই , গৃহস্থের কর্তব্য সংসার জীবন পরিত্যাগ করে একাকী বনে বাস করা । এইভাবে নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার পর , প্রতিটি ঘরে ঘরে পারমার্থিক জ্ঞান প্রদান করার জন্য , তার উচিত সন্ন্যাস গ্রহণ করা ।
শ্লোক ১৫ : এইভাবে সে গৃহে ঠিক একটি পোষা কুকুরের মতো থাকে এবং অবহেলাভরে তাকে যা দেওয়া হয় , তাই সে খায় । অগ্নিমান্দ্য , অরুচি আদি নানা রকম রোগগ্রস্ত হয়ে , সে কেবল অল্প একটু আহার করে , এবং অক্ষম হওয়ার ফলে , কোন রকম কাজ করতে পারে না ।
তাৎপর্য : মৃত্যুর পূর্বে মানুষকে অবশ্যই রোগগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়তে হয় , এবং সে যখন তার পরিবারের সদস্যদের দ্বারা উপেক্ষিত হয় , তখন নানা প্রকার দুঃখ - দুর্দশাপূর্ণ অবস্থার ফলে , তার জীবন একটি কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যায় । তাই বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে , এই প্রকার দুর্দশাগ্রস্ত অবস্থায় পৌঁছাবার পূর্বেই , মানুষের কর্তব্য গৃহত্যাগ করা , এবং আত্মীয় স্বজনদের থেকে দূরে মৃত্যুবরণ করা । মানুষ যদি গৃহত্যাগ করে , আত্মীয় স্বজনদের জানবার কোন রকম সুযোগ না দিয়ে মৃত্যুবরণ করে , তা হলে তাকে মহিমান্বিত মৃত্যু বলে বিবেচনা করা হয় । কিন্তু সংসারে আসক্ত মানুষ চায় যে , তার মৃত্যুর পরেও তার পরিবারের লোকেরা এক বিশাল শোভাযাত্রা সহকারে তাকে বহন করে নিয়ে যাবে । যদিও সে নিজে সেই শোভাযাত্রাটি দেখতে পাবে না , তবুও সে আকাঙ্ক্ষা করে যে , জাঁকজমক সহকারে শোভাযাত্রার মাধ্যমে তার দেহটি যেন নিয়ে যাওয়া হয় । সে যদিও জানে না যে , তার দেহ ত্যাগের পর পরবর্তী জীবনে সে কোথায় যাবে , তবুও সে নিজেকে সুখী বলে মনে করে ।
শ্লোক ১৬-১৭ : সেই রুগ্ন অবস্থায় , ভিতরের বায়ুর চাপে , তার চক্ষু ঠিকরে বেরিয়ে আসে , এবং কফের দ্বারা তার শ্বাসনালী রুদ্ধ হয়ে যায় । তার নিঃশ্বাস নিতে তখন খুব কষ্ট হয় এবং তার গলা দিয়ে ‘ ঘুর ঘুর ' শব্দ বের হয় । এইভাবে সে মৃত্যুশয্যায় শয়ন করে । তার আত্মীয় এবং বন্ধুরা তাকে ঘিরে তখন শোক করতে থাকে , এবং যদিও সে তাদের সঙ্গে কথা বলতে চায় , তবুও কালপাশের বশবর্তী হয়ে সে আর তাদের কোন প্রশ্নের উত্তর দিতে পারে না ।
তাৎপর্য : মানুষ যখন মৃত্যু শয্যায় শয়ন করে , তখন লৌকিকতা প্রদর্শন করার জন্য তার আত্মীয় - স্বজনেরা আসে , এবং কখনও কখনও তারা মৃত ব্যক্তিকে “ হে পিতা ! ” “ হে বন্ধু ! " অথবা " হে পতিদেবতা ! " ইত্যাদি বলে মৃত ব্যক্তিকে সম্বোধন করে উচ্চস্বরে ক্রন্দন করে । সেই করুণ অবস্থায় মৃত্যুর পথযাত্রী তাদের সঙ্গে কথা বলতে চায় এবং তার ইচ্ছা ব্যক্ত করতে চায় , কিন্তু যেহেতু সে তখন সম্পূর্ণরূপে কালের বা মৃত্যুর নিয়ন্ত্রণাধীন , তাই সে আর কিছু বলতে পারে না , এবং তার ফলে সে অবর্ণনীয় বেদনা অনুভব করে । তার ব্যাধির জন্য সে ইতিমধ্যেই এক অত্যন্ত বেদনাদায়ক অবস্থায় রয়েছে , এবং তার গ্রন্থিগুলি ও কণ্ঠ কফের দ্বারা রুদ্ধ হয়ে গেছে । সে এক অত্যন্ত বেদনাদায়ক অবস্থায় রয়েছে , এবং তার আত্মীয় - স্বজনেরা যখন এইভাবে তাকে সম্বোধন করে ক্রন্দন করে , তখন তার শোক বর্ধিত হয় ।
শ্লোক ১৮ : এইভাবে , অসংযত ইন্দ্রিয়ের দ্বারা কুটুম্বভরণে ব্যাপৃত ব্যক্তি তার আত্মীয় - স্বজনদের এইভাবে ক্রন্দন করতে দেখে গভীর দুঃখে তার প্রাণ ত্যাগ করে । সে অসহ্য বেদনায় অচেতন হয়ে অত্যন্ত করুণ অবস্থায় মৃত্যুবরণ করে ।
তাৎপর্য : ভগবদ্গীতায় বলা হয়েছে যে , মৃত্যুর সময় মানুষ সেই চিন্তায় । মগ্ন হয় , যা সে সারা জীবন অনুশীলন করেছে । যে ব্যক্তি সারা জীবন তার পরিবারের ভরণ - পোষণের অতিরিক্ত অন্য কোন বিষয় চিন্তা করেনি , তার অস্তিন সময়ে পারিবারিক বিষয়ের কথাই চিন্তা হবে । সাধারণ মানুষদের জন্য এইটি স্বাভাবিক । সাধারণ মানুষ তার নিয়তি সম্বন্ধে অবগত নয় ; সে কেবল তার ক্ষণস্থায়ী জীবনে তার পরিবার প্রতিপালনেই ব্যস্ত থাকে । অস্তিম অবস্থায় , তার পরিবারের অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য সে যা করেছে , তাতে কেউই সন্তুষ্ট হতে পারে না ; সকলেই মনে করে যে , সে যথেষ্ট আয়োজন করে । যেতে পারেনি । পরিবারের প্রতি এই গভীর আসক্তির ফলে , তার জীবনের প্রধান কর্তব্য ইন্দ্রিয় সংযম এবং পারমার্থিক চেতনার উন্নতি সাধনের কথা সে সম্পূর্ণরূপে ভুলে যায় । অনেক সময় মৃত্যুর পথযাত্রী ব্যক্তি তার পুত্র অথবা অন্য কোন আত্মীয়দের উপর পরিবারের দায়িত্ব অর্পণ করে বলে , “ আমি চলে যাচ্ছি । তুমি পরিবারের দেখাশোনা করো । ” সে জানে না সে কোথায় যাচ্ছে , কিন্তু তা সত্ত্বেও মৃত্যুর সময় কিভাবে তার পরিবারের প্রতিপালন হবে , সেই চিন্তায় সে ব্যাকুল হয় । কখনও কখনও দেখা যায় যে , মৃত্যুর পথযাত্রী ব্যক্তি চিকিৎসকের কাছে অনুরোধ করে , তিনি যেন তার আয়ু আরও কয়েক বছর অন্তত বাড়িয়ে দেন , যাতে তার পরিবার প্রতিপালনের জন্য সে যে - সমস্ত পরিকল্পনাগুলি করেছিল , সেইগুলি সম্পূর্ণ করে যেতে পারে । এইগুলি হচ্ছে বদ্ধ জীবের ভবরোগ । সে তার আসল কৃষ্ণভক্তির কথা ভুলে যায় এবং সর্বদা ঐকান্তিকভাবে পরিকল্পনা করে , কিভাবে তার পরিবার প্রতিপালন হবে , যদিও সে একের পর এক পরিবার পরিবর্তন করছে ।
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
সুনির্বাচিত শ্লোকঃ-
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "