হৃদয়- বাঃ বেশ ভালইতো মনে হচ্ছে। আচ্ছা বন্ধু সকল ব্যাপারেই কী তোমরা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করাকে যুক্তিসংগত মনে করো?
স্বপ্নিল- হ্যাঁ বন্ধু, আমাদের বিজ্ঞজনেরা সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ভোটের মাধ্যমে গ্রহণ করতে একমত হয়েছেন যাতে কারো মনে কোন প্রকার বিরূপ প্রতিক্রিয়া বা কোন ব্যাপারে কোন প্রকার বিতর্কের সৃষ্টি না হয় সেজন্য। আর তাছাড়া বেশীরভার মানুষই যদি কোন ব্যাপারে একমত হন তবে সেটি-ই অধিকতর গ্রহণযোগ্য এবং অপেক্ষাকৃত সঠিক সিদ্ধান্ত বলে সাধারণভাবে ধরে নেয়া যায়, তুমি কি বলো?
হৃদয়- হ্যাঁ সেটাই তো স্বাভাবিক। আচ্ছা বন্ধু আর কি কি ধরনের সিদ্ধান্ত তোমরা এমন সবাই মিলে ভোটের মাধ্যমে নিয়ে থাক?
স্বপ্নিল- দেখ হৃদয়, আমি আগেই বলেছি- আবারও বলছি; জনস্বার্থ তথা দেশের স্বার্থ বা জাতীয় স্বার্থ সম্বলিত সকল গুরুত্বপূর্ণ বিষয়েই আমরা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকি।
হৃদয়- আচ্ছা বন্ধু এই RMM Vote-এর মাধ্যমে জনস্বার্থ বা জাতীয় স্বার্থ সম্বলিত সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়াটা আরও একটু বিস্তারিতভাবে বলবে; খুব জানতে ইচ্ছা করছে।
স্বপ্নিল- হ্যাঁ শোন- আমাদের দেশে ঠিক যেভাবে এ প্রক্রিয়াটা সম্পন্ন হয় তা হলো এরকম। যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা বিল প্রধানমন্ত্রীর সুপারিশ সম্বলিত ও স্বাক্ষরিত হয়ে অথবা দুই তৃতীয় (২/৩) অংশ সাংসদের স্বাক্ষরযুক্ত হয়ে প্রথমে প্রস্তাবনা আকারে সংসদে উপস্থাপিত হয় এবং উক্ত সিদ্ধান্তের গুরুত্ব বিবেচনা করে আলোচনা পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় সংশোধনের পর মাননীয় স্পীকার সেব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের দিন ধার্য করেন। এর পর থেকেই তা গণমাধ্যমে প্রদর্শন করা হয় RMM Vote-এর জন্য এবং সাথে সাথে RMM Vote এর নিয়মাবলীও প্রদর্শন করা হয়। অর্থাৎ “Purpose Vote Code” Space “Yes/No” Send “Area Code”. তবে এক্ষেত্রে সকল এরিয়া কোডের আওতাধীন মোট প্রাপ্ত ভোটের সাথে সাংসদদের ভোট সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
হৃদয়- আচ্ছা বুঝলাম, RMM Vote হিসাবে সমস্ত এরিয়া কোড তথা সমগ্র দেশ থেকে যে ভোটগুলো করা হয় তার সমষ্টিকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গণ্য করা হয়। কিন্তু সাংসদদের ভোটের সাথে RMM Vote সমন্বয় করা হয় কিভাবে এবিষয়টা আরও একটু বুঝিয়ে বলবে?
স্বপ্নিল- হ্যাঁ মন দিয়ে শোন। এক্ষেত্রে মোট RMM Vote সংখ্যা (=) সমান মোট জনপ্রতিনিধি অর্থাৎ সাংসদের সংখ্যা । অর্থাৎ RMM Vote যতই হোক তার গুরুত্ব মোট সাংসদের ভোটের গুরুত্বের সমান। উদাহরণস্বরূপ – মনে করো, সিদ্ধান্ত গ্রহণের দিন উপস্থিত সাংসদের সংখ্যা ও RMM Vote এর সংখ্যা যথাক্রমে ২০০ জন ও ১০ কোটি। এখন ঘটনাক্রমে কোন একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি ২০০ জন সাংসদ হ্যাঁ ভোট করে এবং এর বিপরীতে ১০ কোটি RMM Voter (ভোটার) না ভোট করে, তবে উক্ত সিদ্ধান্ত আসবে পুনঃভোট। এসংক্রান্ত একটি খসড়া হিসাব আমার নিকট আছে তুমি দেখতে পারো। এছাড়া তুমি চাইলে এই লিংকে ক্লিক করে যেকোন সময় যেকোন যায়গা থেকে দেখে নিতে বা চেক করতে পারো।