হৃদয়- বাঃ খুব সুন্দর ব্যবস্থা তো! আমার মনে হয় এভাবে প্রতীক বরাদ্দ দেয়া হলে কেউ অখুসী বা কোনরুপ মনোমালিন্য হওয়ার কথা নয়। আমার বেশ পছন্দ হয়েছে। আচ্ছা বন্ধু তোমাদের ভোট প্রদানের ক্ষেত্রেও কি বিশেষ কোন ব্যবস্থা আছে নাকি?
স্বপ্নিল- হ্যাঁ তা বলতে পারো। প্রায় অসম্ভব ব্যাপারটাতো এখানেই।
হৃদয়- কিরকম?
স্বপ্নিল- দেখো বন্ধু আমি পূর্বেও বলেছি পুনরায় বলছি, আমাদের দেশে আধুনিকতার ছোঁয়া সর্বত্র। আমাদের ভোট প্রদান পদ্ধতিও একটু ভিন্ন প্রকৃতির। আমরা পরিপূর্ণ গণতন্ত্রে বিশ্বাসী। আমরা বিজ্ঞানের সদ্ব্যবহার, প্রযুক্তির সদ্ব্যবহার করে থাকি সর্বত্র এবং সেটি গণতন্ত্র চর্চার ক্ষেত্রেও। আর এরই ফলস্বরুপ আমরা একবার নয়, দুইবার নয় অগণিত বার ভোট প্রদান করে থাকি। যখনই কোন নতুন আইন, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত, সংবিধান সংশোধন বা জবাবদিহিমূলক যেকোন ভোট এরূপ বিভিন্ন ক্ষেত্রে আমরা ভোট প্রদান করে থাকি। তবে শুধুমাত্র জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দুইটা পদ্ধতিতে ভোটপ্রদান করে থাকি অর্থাৎ ব্যালট ভোট এবং RMM Vote আর অন্যান্য সকল ক্ষেত্রে শুধুমাত্র RMM Vote এর মাধ্যমে মতামত প্রদান করে থাকি এবং সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে। এখানে উল্লেখ্য যে, জবাবদিহিমূলক কোন RMM ভোট হলে সেটি সংশ্লিষ্ট সাংবাদিক কমিটির সদস্যগণের ভোটের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনগণের ভোটকে একত্র করে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিবেচনা করা হয়। এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সকল ক্ষেত্রে সংসদ সদস্যগণের ভোটের সাথে সাধারণ জনগণের ভোটকে একত্র করে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিবেচনা করা হয় ।
এসংক্রান্ত একটা খসড়া হিসাব আমার ল্যাপটপে আছে দেখ- এখানে পরপর দুটি উদাহরণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা তুলনা করা হয়েছে। লক্ষ্য করলে দেখবে কোন একটা জাতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ২০০ জন জনপ্রতিনিধির ভোটের বিপরীতে ১০ কোটি সাধারণ জনগণের ভোটকে বিবেচনা করা হয়েছে। প্রথম ক্ষেত্রে ১০ কোটি সাধারণ জনগণ "No Vote" দিলেও মাত্র ১০০০ জন সাধারণ জনগণের "Yes Vote" দেওয়ার কারণে সিদ্ধান্তটি ACCEPTED হয়েছে কারণ ২০০ জন MP "Yes Vote" দিয়েছিল এবং কোন MP "No Vote" না দেওয়ায়। আবার দ্বিতীয় ক্ষেত্রে কোন MP "No Vote" না ভোট দেওয়ায় এবং কোন সাধারণ জনগণ "Yes Vote" ভোট না দেওয়ার ফলে সিদ্ধান্তটি আসছে REVOTE । এছাড়া তুমি চাইলে এই লিংকে ক্লিক করে যেকোন সময় যেকোন যায়গা থেকে দেখে নিতে বা বিষয়টি চেক করতে পারো।
[হৃদয় মনে মনে ভাবে, সত্যিই তো সকল জাতীয় বা জনস্বার্থ মূলক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের দেশেও যদি এমনটি হতো, তাহলে যেকোন রাজনৈতিক দলের সাংসদেরা তাদের ইচ্ছামতো বা দুরভিসন্ধিমূলক যেকোন আইন পাস করতে বা ইচ্ছামতো সংবিধান রদবদল করতে পারতোনা। বরং জনমতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অধিকতর সঠিক এবং কল্যাণকর হবে এটাই স্বাভাবিক।]
হৃদয়- বাঃ খুব ভাল ব্যবস্থা, এবার জনপ্রতিনিধি নির্বাচনের বিষয়টা আরও একটু পরিষ্কার করে বুঝিয়ে বলতো।