স্বপ্নিল হৃদয়ের স্বপ্নপুরী

• কথোপকথনের মাধ্যমে নির্মিত একটি বিকল্প রাষ্ট্রদর্শন
• আর প্রতিটি কথার ফাঁকে ফাঁকে তুলে ধরা একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র–পরিকল্পনা

এটা সম্পূর্ণ লেখকের ব্যক্তিগত অভিমত


পূর্বোল্লিখিত বিবরণের পর -

হৃদয়- বাঃ খুব সুন্দর তবে বেশ জটিল পদ্ধতি বলে মনে হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা। আচ্ছা তুমি তো জনপ্রতিনিধি না, তবে এতকিছু জানলে কিভাবে? তাছাড়া তোমার সফটওয়ার ব্যবহারের আরও কঠিন কোন নিয়ম আছে না-কি, যদি একটু বুঝিয়ে বলো।

স্বপ্নিল- দেখ আমার এক বন্ধু জনপ্রতিনিধি ওর নিকট থেকেই এতকিছু শুনেছি। বিষয়গুলো আমারও খুব ভালো লেগেছে তাই বার বার বিভিন্ন বিষয়ে শুনেছি এবং মনের মধ্যে ভালোভাবে গেঁথে গেছে। এখন শোন সফটওয়ার ব্যবহারের নিয়ম। আসলে তেমন বিশেষ কোন নিয়মই নেই; আর যেটুকু আছে তার সকল নিয়ম কানুন হাতে কলমে ইচ্ছুক সকলকে পূর্বেই দেখানো হয়। একটা Demo অর্থাৎ ধারণা পেতে পারো https://anupamasite.com/reg_exam.php এই লিংকে ক্লিক করে । যেমন স্ব-স্ব নাম, NID No., এরিয়া কোড + গোপন নম্বর দিয়ে আগে নিবন্ধিত হতে হয়। তারপর পুনরায় এরিয়া কোড + নিবন্ধন নং ও গোপন নং দিয়ে লগ ইন করে অর্থাৎ সফটওয়ার-এ প্রবেশ করে কাংক্ষিত মন্ত্রণালয় নির্বাচন করতে হয় এবং কোন ধরনের প্রশ্নের উত্তর তিনি আগে দিতে চান-


“অর্থাৎ সংশ্লিষ্ট ওয়েবসাইট –এর তথ্য /সংশ্লিষ্ট সমসাময়িক/ সাম্প্রতিক ” তার ক্রম ঠিক করে দিতে হয়। এরপর মনিটরে প্রয়োজনীয় নির্দেশনা প্রদর্শিত হয়। প্রথমে প্রশ্ন এবং তার নীচে বিকল্প ৪টি উত্তর বক্স দেখায় (অর্থাৎ ১ পয়েন্ট এর জন্য ৭টি বিকল্প উত্তর, .৭৫ পয়েন্ট এর জন্য ৫টি বিকল্প উত্তর, .৬০ এর জন্য ৩টি, এবং .৫০ পয়েন্টের জন্য ২টি বিকল্প উত্তর) যেখান থেকে প্রার্থীকে তার আত্মবিশ্বাস অনুযায়ী যেকোন একটি বিকল্প উত্তর বক্স নির্দেশ করতে হয়। এরপর সে অনুযায়ী মনিটরে বিকল্প উত্তর গুলো দেখা যায় এবং সেগুলো থেকে সঠিক উত্তর নির্দেশ করে সাবমিট দিলেই একটা প্রশ্নের উত্তর প্রদান সম্পন্ন হয়। এভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁর সমস্ত উত্তর প্রদান সম্পন্ন করতে হয় এবং সাথে সাথে একটি মূল্যায়ন পত্রও প্রস্তুত হয়ে যায় এবং তা সফটওয়ারে সেভ বা জমা হয়ে যায়। পরবর্তীতে একটি বিশেষ গোপন নং দিয়ে প্রবেশ করে প্রতিটি মন্ত্রণালয়ের সারাংশ ফলাফল তালিকা ক্রম অনুযায়ী দেখা যায়।

আর এ প্রক্রিয়ার মাধ্যমেই প্রথম পর্বের সমাপ্তি ঘটে অর্থাৎ প্রতিটা মন্ত্রণালয় থেকে ৩জনকে বাছাই করা হয় চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য।

হৃদয়- তার মানে? চূড়ান্ত পর্বে কি আবারও প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রার্থীকে?


স্বপ্নিল- না বন্ধু, সেখানে কোন প্রশ্ন থাকে না, তবে যা থাকে তা অনেক গুরুত্বপূর্ণ।

হৃদয়- দয়াকরে একটু বুঝিয়ে বলবে? বেশ আশ্চর্য লাগছে!

স্বপ্নিল- হ্যাঁ আশ্চর্যই বটে, মনোযোগ দিয়ে শোন; এপর্যায়ে মন্ত্রণালয় এবং বাছাইকৃত জনপ্রতিনিধির সংখ্যা বিবেচনা করে ৩ থেকে ৪ দিন ব্যাপী একটা জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তথা মিডিয়া উপস্থিত থাকে। এখানে উক্ত জনপ্রতিনিধিদের ৭ মিনিটের একটা নির্ধারিত বক্তৃতা থাকে। অর্থাৎ তার বিষয়বস্তু থাকে “সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সীমাবদ্ধতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং করণীয়” উক্ত বক্তৃতার উপর ভিত্তি করে স্বয়ং প্রধানমন্ত্রী অতিরিক্ত সর্বোচ্চ ২০ পয়েন্ট যোগ করতে পারেন এবং এর মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন।


হৃদয়- অর্থাৎ মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে থাকেন প্রধানমন্ত্রী ?

স্বপ্নিল- হ্যাঁ ঠিক তাই; এক্ষেত্রে তাঁকে সবচেয়ে বেশি সহায়তা করে থাকে উক্ত সফটওয়ারের ফলাফল এবং ৭ মিনিটের নির্ধারিত বক্তৃতা।


হৃদয়- বাঃ খুবই সুন্দর এবং অভিনব ব্যবস্থা বলে মনে হচ্ছে। আচ্ছা এক্ষেত্রে প্রশ্ন ফাঁস হওয়ার কোন ব্যাপার আছে কি-না?

পৃষ্ঠা নং- ৩৬ ,  পরবর্তী বিবরণ

* * * স্বপ্নিল হৃদয়ের স্বপ্নপুরীতে আপনাকে স্বাগতম। আপনার গুরুত্বপূর্ণ মতামত বা পরামর্শ প্রদান করে পাশে থাকুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।