৩) তৃতীয়তঃ নিবন্ধন নম্বরযুক্ত কনফার্মেশন (নিশ্চিতকরণ) কপি আবেদনকারীকে সরবরাহ করে থাকে এবং তাদের তথ্যভান্ডারে এসকল তথ্য সেভ করে রাখে। এই প্রসংগে বলে রাখি যেহেতু এটি একটি ইউনিক নম্বর তাই এই নম্বরটি RMM Vote এর ক্ষেত্রে প্রত্যেকের পরিচিতি বহন করে অর্থাৎ কেউ RMM Vote করলে ভোট প্রদানকারী হিসাবে এই নম্বর-টিই পৌঁছে যায় নির্বাচন কমিশনের প্রধান সার্ভারে।
৪) সর্বশেষ কাজটি হলো প্রতিমাসের শেষে RMM Voter-এর হালনাগাদ প্রতিবেদন অর্থাৎ সংশ্লিষ্ট ফাইলটি আপটুডেট করা হয়েছে এই মর্মে একটি প্রতিবেদন তৈরি করে সম্মিলিতভাবে স্বাক্ষর করে সরকারের তথ্য মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনকে সরবরাহ করতে হয়। নির্বাচন কমিশন আবার সেগুলো যাচাই করে প্রতিমাস শেষে হালনাগাদ তথ্য তাদের ওয়েবসাইটে আপলোড করে থাকে।
হৃদয়- তুমি তো দেখছি বেশ খানিকটা কাজের কথা বললে, এতকিছু তারা কি বিনা পারিশ্রমিকে করে থাকে?
স্বপ্নিল- হ্যাঁ হৃদয়, এ ব্যাপারে তোমার ধারণা একদম ঠিক। বলতে পারো মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে সরকারের নির্দেশে এসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। তাছাড়া দেশের স্বার্থে দশের স্বার্থে সরকারের নির্দেশে এসকল দায়িত্ব পালন করে থাকে বলে একাজের জন্য তারা কোন প্রকার পারিশ্রমিক দাবি করেন না। তবে সরকার একটা নির্দিষ্ট সুবিধা প্রত্যেক মোবাইল অপারেটরকে দিলেও দিতে পারে সেটি আমার জানা নেই।
হৃদয়- আচ্ছা বেশ ভালো। সরকারী কাজে সহায়তা করতে পারছে এটাতো তাঁদের জন্য খুব ভালো কথা; কিন্তু “এরিয়া কোড” এর বিষয়টা কি একটু বিস্তারিত বলার সময় হয়েছে? তাছাড়া আর একটা প্রশ্ন কেউ যদি একাধিক মোবাইল নং দিয়ে একাধিক আসন বা এরিয়ার জন্য নিবন্ধনের আবেদন করে তাহলে সে কি একাধিক মোবাইল নং কে RMM Vote এর জন্য নিবন্ধন করাতে পারবে?
স্বপ্নিল- হ্যাঁ বন্ধু তোমার প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি- এরিয়া কোড নং হচ্ছে নির্বাচনি আসনগুলোর একটা সাংকেতিক নং যেমন “DH01” যেটা নির্বাচন কমিশন নির্ধারণ করে থাকে। এটি একটি ইউনিক নং অর্থাৎ যতগুলো নির্বাচনী আসন ততগুলো আলাদা আলাদা কোড নং। এই এরিয়া কোড দিয়ে নির্বাচনী আসনকে সনাক্ত করা হয়, এছাড়াও প্রায়ই বিভিন্ন কাজে এই এরিয়া কোড ব্যবহৃত হয়ে থাকে। এবার তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, “না” বন্ধু; কোন ব্যক্তি তার একাধিক মোবাইল নং কে RMM Vote এর জন্য নিবন্ধন করাতে পারবে না, কারণ
কোন ব্যক্তি তার একাধিক মোবাইল নং কে RMM Vote এর জন্য নিবন্ধন করাতে পারবে না, কারণ প্রত্যেকের জাতীয় পরিচয় পত্রের নং টা হলো ইউনিক নং। বিধায় একটা জাতীয় পরিচয় পত্রের নং এর বিপরীতে শুধুমাত্র একটি মোবাইল নং-ই RMM Vote এর জন্য নিবন্ধন করা যাবে। অন্য কোন মোবাইল নং দিয়ে ভিন্ন কোন এরিয়া বা আসনের জন্য নিবন্ধন করাতে গেলেও সেক্ষেত্রে পূর্বের নম্বরটি বাতিল হয়ে নতুন নম্বরটি প্রতিস্থাপিত হয়ে যাবে।
হৃদয়- বাঃ বেশ ভালোই তো মনে হচ্ছে, আচ্ছা একটা কথা বলোতো RMM Vote ব্যবস্থা রাখার ক্ষেত্রে তোমাদের বিজ্ঞজনেরা কি ধরনের যুক্তি দেখিয়েছেন?
স্বপ্নিল- দেখ হৃদয়, আমরা পরিপূর্ণ গণতন্ত্রে বিশ্বাসী। আমরা বিজ্ঞানের সদ্ব্যবহার, প্রযুক্তির সদ্ব্যবহার করে থাকি সর্বত্র এবং সেটি গণতন্ত্র চর্চার ক্ষেত্রেও। আর এরই ফলস্বরুপ আমরা একবার নয়, দুইবার নয় অগণিত বার ভোট প্রদান করে থাকি। যখনই কোন নতুন আইন, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত, সংবিধান সংশোধন এরূপ বিভিন্ন ক্ষেত্রে আমরা ভোট প্রদান করে থাকি। তবে শুধুমাত্র জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দুইটা পদ্ধতিতে ভোটপ্রদান করে থাকি অর্থাৎ ব্যালট ভোট এবং RMM Vote আর অন্যান্য সকল ক্ষেত্রে শুধুমাত্র RMM Vote এর মাধ্যমে মতামত প্রদান করে থাকি।
হৃদয়- বেশ জটিল প্রক্রিয়া মনে হচ্ছে একটু বুঝিয়ে বলবে?
পৃষ্ঠা নং- ২০ , পরবর্তী বিবরণ h4>