হৃদয়- আচ্ছা বন্ধু, তাহলে কি RMM Vote এর জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে মোবাইল অপারেটর কোম্পানিগুলো, তাইতো?
স্বপ্নিল- হ্যাঁ হৃদয় তুমি ঠিকই বলেছ। এক্ষেত্রে মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে বেশ কিছু কাজ করতে হয় বা হচ্ছে। যেমন-
১) প্রথমে তাঁকে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত হাল নাগাদ ভোটার তালিকা ডাউনলোড করে নিতে হয়।
২) দ্বিতীয়ত RMM Vote এর জন্য নিবন্ধনে আগ্রহী ব্যক্তির জাতীয় পরিচয় পত্রের নং নিয়ে উক্ত তালিকার মধ্য হতে খুঁজে বের করা এবং তারপর উক্ত নামের পার্শ্বের নির্দিষ্ট কলামে আবেদনকারীর মোবাইল নং, এরিয়া কোড, এবং নিবন্ধন নং যুক্ত করা। এখানে বলে রাখি নিবন্ধন নং মূলতঃ জাতীয় পরিচয় পত্রের সর্বশেষ ৫ সংখ্যা + এরিয়া কোডের ৪ টি নং এবং উক্ত মোবাইল নং এর সর্বশেষ ৩ টি সংখ্যা এই ১২ সংখ্যার নম্বরটিকেই বুঝায়। এখানে আরও একটা কথা বলে রাখি, খসড়া ভোটার তালিকার ফাইলটি অনলাইনে Google Spreadsheet-এ আপলোড করা আছে এবং এর পাসওয়ার্ড শুধুমাত্র মোবাইল অপারেটর কোম্পানির কর্মকর্তাদেরকে জানানো আছে যাতে তাঁরা একই সাথে সমগ্র দেশ থেকে উক্ত ফাইলে কাজ করতে পারে। তবে এক্ষেত্রে শুধুমাত্র Reg. No. for RMM Vote ও Last 3 Digit of Mobile No. এই দুইটা Colum বাদে বাকি সব Cell গুলো লক করা থাকে যাতে সেগুলো কেউ কোন প্রকার পরিবর্তন করতে না পারে। একটা নমুনা খসড়া তালিকা তোমায় দেখাচ্ছি দেখ।
৩) তৃতীয়তঃ নিবন্ধন নম্বরযুক্ত কনফার্মেশন (নিশ্চিতকরণ) কপি আবেদনকারীকে সরবরাহ করে থাকে এবং তাদের তথ্যভান্ডারে এসকল তথ্য সেভ করে রাখে। এই প্রসংগে বলে রাখি যেহেতু এটি একটি ইউনিক নম্বর তাই এই নম্বরটি RMM Vote এর ক্ষেত্রে প্রত্যেকের পরিচিতি বহন করে অর্থাৎ কেউ RMM Vote করলে ভোট প্রদানকারী হিসাবে এই নম্বর-টিই পৌঁছে যায় নির্বাচন কমিশনের প্রধান সার্ভারে।
৪) সর্বশেষ কাজটি হলো প্রতিমাসের শেষে RMM Voter-এর হালনাগাদ প্রতিবেদন অর্থাৎ সংশ্লিষ্ট ফাইলটি আপটুডেট করা হয়েছে এই মর্মে একটি প্রতিবেদন তৈরি করে সম্মিলিতভাবে স্বাক্ষর করে সরকারের তথ্য মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনকে সরবরাহ করতে হয়। নির্বাচন কমিশন আবার সেগুলো যাচাই করে প্রতিমাস শেষে হালনাগাদ তথ্য তাদের ওয়েবসাইটে আপলোড করে থাকে।
হৃদয়- তুমি তো দেখছি বেশ খানিকটা কাজের কথা বললে, এতকিছু তারা কি বিনা পারিশ্রমিকে করে থাকে?
স্বপ্নিল- হ্যাঁ হৃদয়, এ ব্যাপারে তোমার ধারণা একদম ঠিক। বলতে পারো মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে সরকারের নির্দেশে এসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। তাছাড়া দেশের স্বার্থে দশের স্বার্থে সরকারের নির্দেশে এসকল দায়িত্ব পালন করে থাকে বলে একাজের জন্য তারা কোন প্রকার পারিশ্রমিক দাবি করেন না। তবে সরকার একটা নির্দিষ্ট সুবিধা প্রত্যেক মোবাইল অপারেটরকে দিলেও দিতে পারে সেটি আমার জানা নেই।
হৃদয়- আচ্ছা বেশ ভালো। সরকারী কাজে সহায়তা করতে পারছে এটাতো তাঁদের জন্য খুব ভালো কথা; কিন্তু “এরিয়া কোড” এর বিষয়টা কি একটু বিস্তারিত বলার সময় হয়েছে? তাছাড়া আর একটা প্রশ্ন কেউ যদি একাধিক মোবাইল নং দিয়ে একাধিক আসন বা এরিয়ার জন্য নিবন্ধনের আবেদন করে তাহলে সে কি একাধিক মোবাইল নং কে RMM Vote এর জন্য নিবন্ধন করাতে পারবে?
পৃষ্ঠা নং- ১৮ , পরবর্তী বিবরণ