স্বপ্নিল হৃদয়ের স্বপ্নপুরী

• কথোপকথনের মাধ্যমে নির্মিত একটি বিকল্প রাষ্ট্রদর্শন
• আর প্রতিটি কথার ফাঁকে ফাঁকে তুলে ধরা একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র–পরিকল্পনা

এটা সম্পূর্ণ লেখকের ব্যক্তিগত অভিমত


পূর্বোল্লিখিত বিবরণের পর -

একটা মোবাইল নং দিয়ে একটাই RMM Vote করা যায় বিনামূল্যে। আর এভাবেই আমরা সকল জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথা জনপ্রিয় জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেও RMM Vote প্রদান করে থাকি।

হৃদয়- বাঃ তোমাদের দেশের সকল ব্যবস্থাইতো দেখছি বেশ ব্যতিক্রমধর্মী এবং নিশ্চয়ই সকলের জন্যও খুব কল্যাণকর? এমনিভাবে সবকিছুই যদি নিরপেক্ষভাবে পরিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে সম্পন্ন হয় তবে স্বাভাবিকভাবেই তোমাদের দেশের সামগ্রিক উন্নতি অতি দ্রুততার সাথেই ঘটবে এতে আর সন্দেহ কি! নিশ্চয়ই তোমাদের দেশটাও খুবই সুন্দর?


স্বপ্নিল- হ্যাঁ অবশ্যই সুন্দর। বলতে ভালই লাগে এবং সত্যি বলতে কি- নিজের দেশের সম্পর্কে ভালো কথা বলতে সবারই গর্ব হয়।

হৃদয়- কেমন সুন্দর তোমাদের দেশ? যদি সংক্ষেপে বলতে বলা হয়- কি বলবে?

স্বপ্নিল- সংক্ষেপে বলতে গেলে বলতে হয়- প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, সবুজে ঘেরা উর্বর ভূমি, সাগর-নদী-পাহাড় সবই আছে। আছে আধুনিক জীবন যাপনের সকল উপাদান, আছে সভ্য, সুশৃঙ্খল সদা সুখি মানুষ।


হৃদয়- হৃদয়- আচ্ছা বন্ধু আমাদের দেশেও তো এর প্রায় সবই আছে, তবুও আমরা কেন তোমাদের মতো নই? আমাদের কোথায় কোথায় ঘাটতি আছে বলে তুমি মনে করো?

স্বপ্নিল- স্বপ্নিল – হ্যাঁ বন্ধু, অপ্রিয় হলেও সত্য কথা এই যে, তোমাদের অনেক কিছুরই ঘাটতি আছে। পত্র-পত্রিকা দেখে এবং লোকমুখে যে সমস্ত কথা কানে আসে তাতে মনে হয় তোমাদের পরস্পরের প্রতি বিশ্বাস ও সহানুভূতির যথেস্ট অভাব আছে। আছে ঐক্যের অভাব, শৃঙ্খলার অভাব, আছে সুনির্দিষ্ট পদ্ধতি ও কৌশলের অভাব। আছে যথাযথ প্রয়োগের অভাব, সেই সাথে তদারকির অভাব। এক কথায় ইতিবাচক মানসিকতার অনেক ঘাটতি আছে। সেই সাথে নেতিবাচক মানসিকতার আধিক্য।


হৃদয়- হৃদয়- কিন্তু বন্ধু, আমি তোমার কথাগুলোর সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। তুমি আমার দেশের সকল মানুষের সম্পর্কে এমন ঢালাওভাবে যে অভিযোগগুলো করলে তার সত্য মিথ্যা যাচাইয়ের জন্য আমিই যথেষ্ট। কারণ আমি যতদূর জানি বা আমার যতগুলো মানুষের সাথে পরিচয় হয়েছে- তাদের প্রায় সকলেরই মানসিকতা ইতিবাচক। তবে হ্যাঁ- আমি স্বীকার করছি যে, মুষ্টিমেয় কিছু মানুষের ক্ষেত্রে তোমার কথাগুলো একদম ঠিক।

স্বপ্নিল- স্বপ্নিল – হ্যাঁ হৃদয়- আমি সেই মুষ্টিমেয় মানুষদের কথাই বলছি- যাদের সদিচ্ছার উপরই বৃহত্তর জনগোষ্ঠীর তথা সাধারণ জনসাধারণের সামগ্রিক স্বস্তি নির্ভর করে। আবার তাদেরই সদিচ্ছার অভাবের কারণেই সেই বৃহত্তর জনগোষ্ঠীকেই সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।


হৃদয়- হৃদয়- কিন্তু বন্ধু মুষ্টিমেয় কিছু মানুষের ইচ্ছা-অনিচ্ছায় বৃহত্তর জনগোষ্ঠীকে দুর্ভোগ পোহাতে হয় বা হচ্ছে, ঠিক এই বিষয়টাই মেনে নিতে মনে চায় না। বলতে পারো- এরই সমাধান আমি নিরন্তর খুঁজে চলেছি। তাছাড়া জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয়- তবে তারা কেন ভোগান্তির শিকার হবে মুষ্টিমেয় কিছু মানুষের দ্বারা? আমার বিশ্বাস তোমার নিকট এর নিশ্চয়ই কোন সমাধান আছে।

স্বপ্নিল- দেখ বন্ধু আমার নিকট এর কোন সমাধান আছে বলে আমি মনে করি না। সমাধান যদি কিছু থেকেই থাকে তবে তা তোমাদের নিকট আছে অর্থাৎ জনগণের হাতে। আচ্ছা হৃদয় “জনগণ যে সকল ক্ষমতার উৎস” তা তোমার দেশের প্রেক্ষাপটে একটু বুঝিয়ে বলো তো।

পৃষ্ঠা নং- ২৪ ,  পরবর্তী বিবরণ

* * * স্বপ্নিল হৃদয়ের স্বপ্নপুরীতে আপনাকে স্বাগতম। আপনার গুরুত্বপূর্ণ মতামত বা পরামর্শ প্রদান করে পাশে থাকুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।