স্বপ্নিল হৃদয়ের স্বপ্নপুরী

• কথোপকথনের মাধ্যমে নির্মিত একটি বিকল্প রাষ্ট্রদর্শন
• আর প্রতিটি কথার ফাঁকে ফাঁকে তুলে ধরা একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র–পরিকল্পনা

এটা সম্পূর্ণ লেখকের ব্যক্তিগত অভিমত


পূর্বোল্লিখিত বিবরণের পর -

[কথাগুলো হৃদয় এক প্রকার একদমে, দ্রুতলয়ে বলে গেল। কাংক্ষিত মনের মানুষকে দীর্ঘদিন পর কাছে পেলেই হয়তো বাক্য এমন বাধাহীন, অসংযত হয়ে পড়ে। ]

স্বপ্নিল-- আরে থামো-থামো, একটু দম নিয়ে নি।
হৃদয়- - তার মানে?


স্বপ্নিল-- মানে- তোমাকে একটু সহযোগিতা করি এই আর কি [বলে মুচকি মুচকি হাসতে থাকে]

হৃদয়- -ও তাই, তাতো খুবই খুশীর কথা। তোমার সহযোগিতা, পরামর্শ আমার খুব দরকার। বলতে পারো আমাদের সকলেরই খুব দরকার।

স্বপ্নিল-- তাই নাকি! তা বেশ তো, বলো আর কী কী ভাবে তোমাকে বা তোমাদেরকে সহযোগিতা করতে পারি? আমার পরামর্শ যদি তোমাদের এতটুকু উপকারে আসে মন্দ কী?


হৃদয়- - না- বিশেষ কিছু না, তবে তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকেই আমার কেবলই মনে হয়েছে- ' আমি এতদিন যাকে খুঁজেছি- তুমিই সেই। ' তোমার উপর আমার এমনই বিশ্বাস জন্মেছে যে, আমার চিন্তা-ভাবনা, আমার যত স্বপ্ন, আমার মনের যত চাওয়া, আমার আবেগ, অনুভূতি, আমার উপলব্ধি, আমার যত না বলা কথা সবকিছু তুমি অল্পতেই বুঝে নিতে পারো। আমার স্বপ্নগুলো সত্য হবে যদি তোমায় অনুসরণ করতে পারি। সত্যি বলতে কি তোমার সাথে কথা বলে, মত বিনিময় করে আমি সামনে এগিয়ে চলার রসদ পাই, ভরসা পাই। তাছাড়া আমার এমন ধারণাও জন্মেছে যে, আমার ভাবনাগুলো যেখানে পথ হারিয়ে ফেলে, গন্তব্য খুঁজে পায় না- তুমি সেখানে নিত্য বিচরণ কর।

স্বপ্নিল-- আচ্ছা, তোমার কথাই মেনে নিলাম; কিন্তু আমায় একটা কথা বলতো, আমি কী এমন করেছি- যে আমার সম্পর্কে তোমার এমনটিই মনে হচ্ছে? তাছাড়া কী এমন বিষয় নিয়ে ভাবছ যে, এই সুন্দর মনোরম নিরিবিলি পার্কের মধ্যেও তুমি দিশাহারা হয়ে পড়ছ, তোমার ভাবনাগুলো পথ হারিয়ে ফেলছে? আর তাছাড়া তোমার গন্তব্যই বা কোথায়, তোমার উদ্দেশ্যই বা কী যা অর্জনে আমি তোমায় সাহায্য করতে পারব বলে তোমার এমন দৃঢ় বিশ্বাস জন্মেছে? যদি একটু সহজ করে বলো.......


হৃদয়- - দেখ বন্ধু তোমার মনে আছে কি-না জানিনা, কিন্তু আমার বেশ ভালোই মনে আছে। একটা মুদির দোকানে সাবান কেনাকে কেন্দ্র করে তোমার সঙ্গে আমার প্রথম আলাপ হয়। তুমি দোকানদারকে একটা A+ গ্রেডের গায়ে মাখা সাবান দিতে বলেছিলে। তুমি নিজেও হয়তো ভুলে গিয়েছিলে যে, এটা তোমাদের দেশ না, আর দোকানদার-এর অবস্থা তো আরও খারাপ; সে কি বলবে- কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। শেষে আমি এসে দুজনের মাঝে একটা সমঝোতা করে দিয়েছিলাম। আর- বলতে পারো তার পর থেকেই তো আমি তোমার একজন ভক্ত হয়ে গেলাম। এবং তোমার আন্তরিকতার ফলশ্রুতিতে এখন তোমায় বন্ধু বলতে সাহস পাই। আচ্ছা, সেই সাবানের ব্যাপারটা আমায় পরে বিস্তারিত জানাবে বলেছিলে; এখন কি তোমার হাতে সময় আছে? তোমার সাথে গল্প করতেও ভাল লাগে।

স্বপ্নিল-- হ্যাঁ বন্ধু, আমি বেশ কিছুদিন ছুটি ভোগ করার সুযোগ পেয়েছি। বলতে পারো বেশ কিছুদিন তোমাদের সাথে সময় কাটানোর জন্যই এসেছি। কারণ তোমার অনুরোধগুলো আমার মনে আছে; তুমি চাইলে এখনই আমাদের দেশ সম্পর্কে, দেশের চমৎকার যে কোন বিষয় সম্পর্কে যা খুশি জানতে পারো; আমি যতদুর জানি তোমায় তা জানানোর বা বুঝানোর চেষ্টা করব। এখন বলো- আগে কোন বিষয়ে শুনতে চাও? সাবানের গল্প না অন্য কিছু?

হৃদয়- - আচ্ছা সাবানের কথাই যখন উঠল তখন সেটা দিয়েই শুরু করো। তুমি বলছিলে A+ গ্রেডের সাবান; এব্যাপারে তোমার বিস্তারিত কি জানানোর আছে সেটাই বলো।


পৃষ্ঠা নং- ২ ,  পরবর্তী বিবরণ

* * * স্বপ্নিল হৃদয়ের স্বপ্নপুরীতে আপনাকে স্বাগতম। আপনার গুরুত্বপূর্ণ মতামত বা পরামর্শ প্রদান করে পাশে থাকুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।