শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )
শ্লোক: ৬
এবং স্বচিত্তে স্বত এব সিদ্ধ
আত্মা প্রিয়োঽর্যো ভগবাননন্তঃ ।
তং নিৰ্বৃতো নিয়তার্থো ভজেত
সংসারহেতূপরমশ্চ যত্ৰ ॥৬ ॥
অনুবাদ :
এইভাবে স্থির হয়ে তাঁর সর্বশক্তিমত্তার প্রভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মার সেবা করা কর্তব্য । যেহেতু তিনি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান , নিত্য এবং অন্তহীন ,
তিনিই জীবনের পরম লক্ষ্য এবং তার আরাধনার ফলে মানুষ সংসারের হেতুরূপা অবিদ্যাকে দূর করতে পারে ।
তাৎপর্যঃ-
শ্রীমদ্ভগবদগীতায় (১৮/৬১) প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বব্যাপ্ত পরমাত্মা । তাই যিনি যোগী তিনি কেবল তারই আরাধনা করতে পারেন , কেন না তিনি অলীক নন , পক্ষান্তরে তিনি হচ্ছেন বাস্তব বস্তু । প্রতিটি জীবই কারও না কারও সেবায় যুক্ত । জীবের স্বরূপগত বৃত্তি হচ্ছে সেবা করা । কিন্তু সে যখন মায়ার দ্বারা প্রভাবিত থাকে অথবা বদ্ধ অবস্থায় থাকে , তখন সে মায়ার সেবা করতে চায় । বন্ধ জীব তার অনিত্য দেহের সেবায় , স্ত্রী , পুত্র আদি দেহ সম্বন্ধীয় আত্মীয় - স্বজনদের সেবায় , এবং গৃহ , ভূমি , ধন - সম্পদ , সমাজ , দেশ ইত্যাদি দেহ এবং দেহ সম্বন্ধীয় বিষয়সমূহের রক্ষণাবেক্ষণের কাজে সর্বদা যুক্ত থাকে । কিন্তু সে বুঝতে পারে না যে , তার এই সমস্ত সেবার প্রচেষ্টা সম্পূর্ণরূপে মায়িক । আলোচনা করেছি যে , এই জড় জগৎ হচ্ছে মরুভূমির মরীচিকার মতো অলীক । মরুভূমিতে মরীচিকাকে জল বলে ভ্রম হয় , এবং নির্বোধ পশু সেই ভ্রমের শিকার হয়ে তার পেছনে ধাবিত হয় , যদিও সেখানে কোন জলই নেই । মরুভূমিতে জল নেই ঠিকই , কিন্তু তার অর্থ এই নয় যে , জল নামক বস্তুটি কোথাও নেই । বুদ্ধিমান ব্যক্তি জানেন যে কোথাও না কোথাও জল অবশ্যই রয়েছে , সমুদ্রে এবং মহাসাগরে জল রয়েছে , কিন্তু সেই প্রকার বিশাল জলাশয় মরুভূমি থেকে অনেক দূরে । তাই সমুদ্র এবং মহাসাগরেই জলের অন্বেষণ করা উচিত , মরুভূমিতে নয় । আমরা সকলেই প্রকৃত সুখের অন্বেষণ করছি , যথা নিত্য জীবন , নিত্য ও অন্তহীন জ্ঞান এবং অন্তহীন আনন্দ । কিন্তু যারা মূর্খ তারা মায়ার জগতে এই বাস্তব বস্তুর অন্বেষণ করে । এই জড় দেহ নিত্য নয় , এবং এই অনিত্য দেহের সম্পর্কে সম্পর্কিত যা কিছু যথা স্ত্রী , পুত্র , সমাজ , দেশ ইত্যাদি সব কিছুই অনিত্য — এই দেহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদেরও পরিবর্তন হয় । একে বলা হয় সংসার , অথবা জন্ম - মৃত্যু - জরা - ব্যাধির আবর্ত । আমরা জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে চাই , কিন্তু কিভাবে যে তা সম্ভব , তা আমরা জানি না । এখানে বলা হয়েছে যে যদি কেউ জন্ম - মৃত্যু - জরা - ব্যাধি সমন্বিত জীবনের ক্লেশগুলি থেকে অব্যাহতি লাভ করতে চায় , তা হলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানকে আরাধনার পন্থা অবলম্বন করতে হবে , এ ছাড়া আর কোন উপায় নেই ।
এই সত্য শ্রীমদ্ভগবদ্গীতাতেও ( ১৮/৬৫ ) প্রতিপন্ন হয়েছে । আমরা যদি যথার্থই আমাদের বদ্ধ জীবনের সমাপ্তি সাধন করতে চাই , তা হলে আমাদের অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় যুক্ত হতে হবে , তিনি প্রতিটি জীবের প্রতি তার স্বাভাবিক স্নেহের বশে সকলের হৃদয়ে বিরাজমান ; কেননা প্রতিটি জীব হচ্ছে তার বিভিন্ন অংশ ( ভ : গী : ১৮/৬১ ) / মাতৃক্রোড়ে স্থিত শিশু স্বাভাবিকভাবেই মায়ের প্রতি আসক্ত । কিন্তু
শিশু যখন বড় হয় এবং পারিপার্শ্বিক অবস্থার দ্বারা বিভ্রান্ত হয়ে পড়ে , তখন সে ধীরে ধীরে তার মায়ের থেকে দূরে সরে যায় , কিন্তু মা সর্বদাই প্রত্যাশা করেন যে , তার উপযুক্ত সন্তান কোন না কোন ভাবে তার সেবা করবে , আর তার সন্তান তাকে ভুলে গেলেও তিনি সর্বদাই তার প্রতি সমভাবে স্নেহশীল । তেমনই , পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে ভগবান সর্বদাই আমাদের প্রতি স্নেহপরায়ণ , এবং তিনি সর্বদাই আমাদের প্রকৃত আলয় ভগবদ্ধামেই আমাদের ফিরিয়ে নিয়ে যেতে চান । কিন্তু আমরা , বদ্ধ জীবেরা তার কথা না ভেবে অনিত্য দেহের মায়িক সম্পর্কের পিছনে ধাবিত হই । তাই আমাদের কর্তব্য হচ্ছে জড় জগতের সমস্ত মায়িক সম্পর্ক থেকে নিজেদের মুক্ত করে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার চেষ্টা করা এবং এইভাবে তার সঙ্গে আমাদের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা , কেননা তিনি হচ্ছেন পরম সত্য । শিশু যেমন তার মায়ের জন্য আকুল হয় , আমরাও প্রকৃতপক্ষে তার জন্য আকুলতা বোধ করি । আর পরমেশ্বর ভগবানকে খুঁজতে হলে আমাদের অন্য কোথাও যেতে হবে না , কেননা তিনি আমাদের হৃদয়ের অভ্যন্তরে রয়েছেন । তার অর্থ অবশ্য এই নয় যে , ভগবানের আরাধনার স্থল মন্দির , মসজিদ বা গীর্জায় যেতে আমাদের নিষেধ করা হচ্ছে । এই সমস্ত পবিত্র স্থানে ভগবান অবশ্যই রয়েছেন , কেননা তিনি সর্বব্যাপ্ত সাধারণ মানুষদের জন্য এই সমস্ত পবিত্র স্থানগুলি ভগবত্তত্ব বিজ্ঞান অধ্যয়নের কেন্দ্র । মন্দিরগুলি যখন পারমার্থিক কার্যকলাপ থেকে ভ্রষ্ট হয় , তখন সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই সেইসব স্থানের প্রতি বিমুখ হয়ে ওঠে , এবং পরিণামে জনসাধারণ ধীরে ধীরে ভগবদ্বিমুখ হয়ে পড়ে এবং তার ফলে ভগবদ্বিহীন সভ্যতার প্রকাশ হতে দেখা যায় । এই প্রকার নারকীয় সভ্যতা কৃত্রিমভাবে জীবনের বদ্ধ অবস্থা বর্ধিত করে এবং তখন সকলের পক্ষেই বেঁচে থাকা দুর্বিষহ হয়ে ওঠে । ভগবদ্বিহীন সমাজের মূর্খ নেতারা জড় বাদের নামে ঈশ্বর বিহীন জগতে শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করার নানা রকম পরিকল্পনা করে , কিন্তু তাদের সেই ভ্রমাত্মক পরিকল্পনা কখনো সার্থক হয় না । জনসাধারণ ভোট দিয়ে একের পর এক অযোগ্য অন্ধ নেতা নির্বাচন করে , যারা তাদের সমস্যার সমাধানে সম্পূর্ণরূপে অক্ষম । আমরা যদি ভগবদ্বিহীন সভ্যতার এই অসঙ্গতি দূর করতে চাই , তা হলে আমাদের শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্রের নির্দেশ পালন করতে হবে এবং জড় বিষয়ে সম্পূর্ণ অনাসক্ত শ্রীল শুকদেব গোস্বামীর মতো মহাত্মার উপদেশ পালন করতে হবে ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "