শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )
শ্লোক: ৭
কস্তাং ত্বনাদৃত্য পরানুচিন্তা-
মৃতে পশূনসতীং নাম কুৰ্যাৎ ।
পশ্যঞ্জনং পতিতং বৈতরণ্যাং
স্বকর্মজান্ পরিতাপাঞ্জুষাণম্ ॥৭ ॥
অনুবাদ :
ঘোর জড়বাদী ছাড়া আর কে পারমার্থিক বিষয়ে চিন্তা না করে অনিত্য বিষয়ের চিন্তা করবে ? দুঃখ - দুর্দশার নদী বৈতরণীতে পতিত হয়ে তাকে স্বীয় কর্মজাত ত্রিতাপ ভোগ করতে হয় , তা দেখা সত্ত্বেও পশু ছাড়া আর কোন্ ব্যক্তির বিষয়ে স্পৃহা হবে ?
তাৎপর্যঃ-
বেদে বলা হয়েছে , যে সমস্ত মানুষ ভগবানকে বাদ দিয়ে অন্য দেবতাদের প্রতি আসক্ত হয় তারা ঠিক পশুর মতো যারা এক পশুপালককে অনুসরণ করছে যে তাদের কসাইখানায় নিয়ে যাচ্ছে । এই সমস্ত জড়বাদীরাও পশুদের মতো জানে না যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত চিন্তা অবহেলা করার ফলে তারা ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছে । চিন্তাহীন হয়ে কেউই থাকতে পারে না । একটি প্রবাদ আছে যে , “ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ” , কেন না যারা ঠিকভাবে চিন্তা করতে পারে না তারা এমন বিষয়ের চিন্তা করবে যার ফলে তাদের সর্বনাশ হবে । জড়বাদীরা সর্বদাই কোন না কোন দেবতাদের পূজা করে যারা পরমেশ্বর ভগবানের তুলনায় নিতান্তই নিকৃষ্ট , যদিও শ্রীমদ্ভগবদ্গীতায় ( ৭/২০ ) এই ধরনের পূজার নিন্দা করা হয়েছে । মানুষ যখন জড় লাভের আশায় মোহাচ্ছন্ন হয়ে থাকে , তখন সে বিশেষ কোন লাভের জন্য বিভিন্ন দেবতাদের কাছে আবেদন করে , প্রকৃতপক্ষে যদিও তা ভ্রমাত্মক এবং অনিত্য । দিব্যজ্ঞানপ্রাপ্ত পরমার্থী কখনো এই প্রকার মায়িক বিষয়ের দ্বারা মোহিত হন না ; তাই তিনি সর্বদাই ব্রহ্ম , পরমাত্মা এবং ভগবান উপলব্ধির বিভিন্ন স্তরে পরমেশ্বরের অপ্রাকৃত চিন্তায় মগ্ন থাকেন । পূর্ববর্তী শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে , যে পরমাত্মার চিন্তা করা উচিত , যা নির্বিশেষ ব্রহ্ম চিন্তার থেকে এক স্তর ঊর্ধ্বে , এবং সেই সম্বন্ধে বলা হয়েছে । যে পরমেশ্বর ভগবানের বিরাট রূপের ধারণার মাধ্যমে এই ধরনের পরমাত্মা সম্বন্ধীয় চিন্তা করা যেতে পারে ।
বুদ্ধিমান ব্যক্তি চুরাশি লক্ষ বিভিন্ন যোনিতে ভ্রাম্যমাণ জীবদের তো বটেই , বিভিন্ন শ্রেণীর মানুষদের অবস্থাও যথাযথভাবে দর্শন করতে পারেন । বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে , পাপীদের দণ্ডদাতা যমরাজের আলয়ের প্রবেশদ্বারে বৈতরণী নামক একটি নিত্য প্রবাহিতা নদী রয়েছে । পাপের ফলস্বরূপ প্রাপ্ত দণ্ড ভোগ করার পর পাপী তার
দণ্ডিত এই পূর্বকৃত কর্ম অনুসারে বিশেষ যোনিতে জন্মগ্রহণ করে । যমরাজ কর্তৃক দণ্ডিত এই প্রকার জীবেদের বিভিন্ন প্রকার বদ্ধ জীবনে দেখা যায় । তাদের কেউ স্বর্গলোকে রয়েছে , আবার কেউ বা নরকে রয়েছে । তাদের কেউ ব্রাহ্মণ , আর অন্য কেউ কৃপণ । কিন্তু এই জড় জগতে কেউই সুখী নয় , এবং তারা সকলেই হয় প্রথম শ্রেণীর , দ্বিতীয় শ্রেণীর অথবা তৃতীয় শ্রেণীর কয়েদী , যারা তাদের পূর্বকৃত কর্ম অনুসারে জড় জগৎ রূপ কারাগারে নানা প্রকার দণ্ডভোগ করছে । ভগবান জীবের দুঃখ - দুর্দশার সমস্ত পরিস্থিতিতে নিরপেক্ষ থাকেন , কিন্তু কেউ যখন তার শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করে , ভগবান তখন তাকে যথাযথভাবে রক্ষা করেন এবং পুনরায় তার ধামে তাকে ফিরিয়ে নিয়ে যান ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "