শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-১, ( ভগবদ- উপলব্ধির প্রথম স্তর )

    শ্লোক: ৩:
    নিদ্রয়া হ্রিয়তে নক্তং ব্যবায়েন চ বা বয়ঃ
    দিবা চার্থেহয়া রাজন্ কুটুম্বভরণেন বা ॥৩ ॥

  • অনুবাদ : এই প্রকার মাৎসর্যপরায়ণ গৃহমেধীরা নিদ্রামগ্ন হয়ে অথবা রতিক্রিয়ায় তাদের রাত্রি অতিবাহিত করে, এবং আত্মীয়-স্বজনদের প্রতিপালনের জন্য অর্থ উপার্জনের চেষ্টায় দিবাভাগের অপচয় করে।
  • তাৎপর্যঃ- বর্তমানে মানব-সমাজ প্রধানত রাত্রে নিদ্রায় অথবা রতিক্রিয়ায় এবং দিনের বেলায় পরিবার-পরিজনদের প্রতিপালনের জন্য অর্থ উপার্জনের চেষ্টায় ব্যস্ত। শ্রীমদ্ভগবতে এই ধরনের মানব-সভ্যতার নিন্দা করা হয়েছে।

        যেহেতু মানব জীবন জড় পদার্থ এবং চিন্ময় আত্মার সমন্বয়, তাই বৈদিক জ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড় কলুষের বন্ধন থেকে চিন্ময় আত্মাকে মুক্ত করা। সেই জ্ঞানকে বলা হয় আত্মতত্ত্বজ্ঞান। জড় বিষয়াসক্ত মানুষেরা সেই জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ এবং তারা জড় সুখ উপভোগের চেষ্টায় অর্থনৈতিক উন্নতি সাধনে সর্বদা ব্যস্ত। এই ধরনের জড়বাদী মানুষদের বলা হয় কর্মী, এবং তাদের নিয়ন্ত্রিতভাবে অর্থনৈতিক উন্নতি সাধনের এবং স্ত্রী-সঙ্গ করার অনুমতি দেয়া হয়েছে। কর্মীদের থেকে উন্নত জ্ঞানী, যোগী এবং ভক্তদের স্ত্রী-সঙ্গ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কর্মীরা সাধারণত আত্মতত্ত্বজ্ঞানহীন, এবং তার ফলে পারমার্থিক উন্নতি সাধনের চেষ্টা না করে তারা তাদের জীবনের অপচয় করে। অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য কঠোর পরিশ্রম করা অথবা কুকুর-বিড়ালের মতো যৌন-ক্রিয়ায় লিপ্ত হওয়া মানব জীবনের উদ্দেশ্য নয়। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে জড় জগতের দুঃখ-দুর্দশাজনিত সমস্ত সমস্যার সমাধান করা। তাই কর্মীরা যখন নিদ্রামগ্ন হয়ে অথবা রতি-ক্রিয়ায় মগ্ন হয়ে তাদের রাত্রি অতিবাহিত করে, এবং অর্থসঞ্চয়ের চেষ্টায় কঠোর পরিশ্রমের মাধ্যমে দিন যাপন করে তাদের জড়জাগতিক জীবনের মান উন্নত করার চেষ্টা করে, তখন তা দুর্লভ মনুষ্য জীবনের অপচয় ছাড়া আর কিছু নয়। এখানে সংক্ষেপে জড়বাদীগণের বর্ণনা করা হয়েছে। মূর্খ মানুষেরা কিভাবে দুর্লভ মনুষ্য জীবনের অপচয় করে, তা নিম্নে বর্ণিত হয়েছে।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।