শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-১, ( ভগবদ- উপলব্ধির প্রথম স্তর )
শ্লোক: ২২:
রাজোবাচ
যথা সন্ধার্যতে ব্রহ্মণ্ ধারণা যত্র সম্মতা ৷
যাদৃশী বা হরেদাশু পুরুষস্য মনোমলম্ ॥২২ ৷৷
অনুবাদ :
ভাগ্যবান রাজা পরীক্ষিৎ জিজ্ঞাসা করলেন , হে ব্রাহ্মণ , দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন মনকে কোথায় এবং কিভাবে একাগ্র করতে হবে এবং কিভাবে ধারণা স্থির করতে হবে , যার ফলে মনের সমস্ত কলুষ দূর করা যায় ।
তাৎপর্যঃ-
বদ্ধ জীবের হৃদয়ের কলুষ হচ্ছে তার সমস্ত দুঃখ - দুর্দশার মূল কারণ । বদ্ধ জীব জড় জগতের নানা প্রকার দুঃখ - দুর্দশায় জর্জরিত । কিন্তু যেহেতু সে অজ্ঞানের অন্ধকারে
আচ্ছন্ন , তাই জড় জগতে দীর্ঘ কারাবাসের ফলে সঞ্চিত আবর্জনাজনিত দুঃখ - দুর্দশা দূর করতে পারে না । তার প্রকৃত কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে তার সেবা করা , কিন্তু তার হৃদয়াভ্যস্তরস্থ কলুষের প্রভাবে সে তার কামনা - বাসনার সেবা করতে চায় । এই সমস্ত সেবা তাকে যথার্থ শাস্তি দেওয়ার পরিবর্তে নতুন নতুন সমস্যা সৃষ্টি করে তাকে জন্ম - মৃত্যুর আবর্তে বেঁধে রাখে । সকাম কর্ম এবং মনোধর্মপ্রসূত জ্ঞানরূপী কলুষ কেবল পরমেশ্বর ভগবানের সঙ্গপ্রভাবেই দূর হতে পারে । সর্বশক্তিমান ভাবান অচিন্ত্য শক্তির প্রভাবে তার সঙ্গ দান করতে পারেন । তাই যারা ভগবানের সবিশেষ রূপে তাদের বিশ্বাস স্থির করতে অক্ষম , তাদের তিনি তার বিরাট রূপের সঙ্গ লাভ করার সুযোগ দেন । ভগবানের বিরাট নিরাকার রূপ তার অসীম শক্তির প্রকাশ । যেহেতু শক্তিমান এবং শক্তি অভিন্ন , তাই তার বিরাট রূপের নিরাকার ধারণাও বন্ধ জীবকে পরোক্ষভাবে তার সান্নিধ্য লাভে সাহায্য করে এবং এইভাবে ক্রমে ক্রমে তার সবিশেষ রূপের সঙ্গে সম্পর্কিত হতে সাহায্য করে ।
মহারাজ পরীক্ষিৎ প্রথম থেকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কিত ছিলেন , এবং তাই তার পক্ষে কিভাবে মনকে ভগবানের নির্বিশেষ বিরাট রূপের ধারণায় মগ্ন করা যায় সে সম্বন্ধে শুকদেব গোস্বামীর কাছে প্রশ্ন করার কোন প্রয়োজন ছিল না । কিন্তু ভগবানের সচ্চিদানন্দঘন সবিশেষ রূপের ধারণা করতে অক্ষম ব্যক্তিদের মঙ্গল সাধনের জন্য তিনি বিস্তারিতভাবে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন । অভক্তেরা কখনও ভগবানের সবিশেষ রূপের কথা চিন্তা করতে পারে না । যেহেতু তারা অজ্ঞ , তাই রাম , কৃষ্ণ আদি ভগবানের সবিশেষ রূপ তাদের কাছে অত্যন্ত বিরক্তিকর । ভগবানের শক্তি সম্বন্ধে তাদের ধারণা অত্যন্ত অল্প । শ্রীমদ্ভগবদ্গীতায় ( ৯/১১ ) ভগবান স্বয়ং বলেছেন যে , মূর্খ মানুষেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাকে অবজ্ঞা করে । এই সমস্ত মানুষেরা ভগবানের অচিন্ত্য শক্তি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ । ভগবান তার অচিন্ত্য শক্তির প্রভাবে মানব সমাজে অথবা যে কোন জীব সমাজে প্রকাশিত হতে পারেন ; তবুও তিনি সর্ব অবস্থাতেই সর্বশক্তিমান ভগবান থাকেন । তাই , যে সমস্ত মানুষ ভগবানের নিত্য সবিশেষ রূপ স্বীকার করতে পারে না , তাদের মঙ্গলের জন্য মহারাজ পরীক্ষিৎ শুকদেব গোস্বামীর কাছে প্রশ্ন করেছেন যে কিভাবে প্রাথমিক স্তরে সেই সবিশেষ রূপে মনকে নিবন্ধ করা যায় , এবং শুকদেব গোস্বামী পরবর্তী শ্লোক গুলিতে বিস্তারিতভাবে তার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "