শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-১, ( ভগবদ- উপলব্ধির প্রথম স্তর )

    শ্লোক: ২১:
    যস্যাং সন্ধার্যমাণায়াং যোগিনো ভক্তিলক্ষণঃ
    আশু সম্পদ্যতে যোগ আশ্রয়ং ভদ্রমীক্ষতঃ ॥২১॥
  • অনুবাদ : হে রাজন ! এই প্রকার স্মরণের দ্বারা এবং সর্বমঙ্গলময় ভগবানের সবিশেষ রূপ দর্শনের অভ্যাস করার ফলে অচিরেই সাক্ষাৎ ভগবানের আশ্রয় লাভ করে তাঁর প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায় ।
  • তাৎপর্যঃ- ভগবদ্ভক্তির প্রভাবেই কেবল যোগ সিদ্ধি লাভ করা যায় । সর্বেশ্বরবাদ বা সর্বত্র সর্বশক্তিমান ভগবানের উপস্থিতি অনুভব করার পন্থা , মনকে শিক্ষা দেওয়ার এক প্রকার প্রণালী , যার ফলে মন ভগবভক্তির ধারণায় অভ্যস্ত হয় , এবং যোগীদের এই ভক্তিময়ী প্রবৃত্তির ফলে তাদের যোগসিদ্ধি সম্ভব হয় । ভগবদ্ভক্তি ব্যতীত কখনই যোগে সিদ্ধিলাভ করা যায় না । এই প্রকার সর্বেশ্বরবাদ দর্শনের প্রভাবে যে ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয় , তা কালক্রমে ভগবানের প্রেমময়ী সেবায় পর্যবসিত হয় । নির্বিশেষবাদীদের এই একটি মাত্র লাভ হয় । শ্রীমদ্ভগবদগীতায় ( ১২/৫ ) প্রতিপন্ন হয়েছে যে , অধ্যাত্ম উপলব্ধির নির্বিশেষ পন্থা অধিকতর ক্লেশদায়ক , কেননা তা পরোক্ষভাবে লক্ষ্যে পৌঁছায় নির্বিশেষবাদীরাও দীর্ঘকাল পরে ভগবানের সবিশেষ রূপের ধারণায় মগ্ন হয় ।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।