শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ, অধ্যায়-১, ( ঋষিদের প্রশ্ন )

    শ্লোক: ৮
    বেত্থ ত্বং সৌম্য তৎসবং তত্ত্বতস্তদনুগ্রহাৎ ।
    ব্রুয়ুঃ স্নিগ্ধস্য শিষ্যস্য গুরবো গুহ্যমপ্যুত ৷৷ ৮ ॥

    বেত্থ— আপনি খুব ভালভাবে জানেন ; ত্বম্ –আপনি ; সৌম্য — সরল এবং নির্মল যে পুরুষ ; তৎ– তাহারা; সর্বম্ — সমস্ত; তত্ত্বতঃ– যথার্থ ; তৎ — তাঁহাদের ; অনুগ্রহাৎ – অনুগ্রহের প্রভাবে; ব্রুয়ুঃ — বলবেন ; স্নিগ্ধস্য — বিনীত এবং শ্রদ্ধাশীল ; শিষ্যস্য — শিষ্যের ; গুরবঃ– গুরুদেবেরা; গুহ্যম্— গোপনীয় ; অপি উত — সমৃদ্ধ ।
  • অনুবাদ : যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত , তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন । কেন না , স্নিগ্ধ স্বভাবসম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ অতি নিগূঢ় রহস্য ব্যক্ত করেন ।
  • তাৎপর্যঃ- পারমার্থিক জীবনে সিদ্ধিলাভের যথার্থ উপায় হচ্ছে শ্রীল গুরুদেবের সন্তুষ্টিবিধান করা এবং তার ফলে তাঁর আন্তরিক আশীর্বাদ লাভ করা । শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাঁর বিখ্যাত গুর্বষ্টকমে বলেছেনঃ

    যস্য প্রসাদাদ্ভগবৎপ্রসাদো যস্যাপ্রসাদান্ন গতিঃ কুতোহপি ।
    ধ্যায়ংস্তুবংস্তস্য যশস্ত্রিসন্ধ্যং বন্দে গুরোঃ শ্রীচরণারবিন্দম্ ॥

       অর্থাৎ , “ যিনি প্রীত হলে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হন এবং যিনি অসন্তুষ্ট হলে জীবের আর কোন গতি থাকে না , আমার সেই পরমারাধ্য গুরুদেবের শ্রীপাদপদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি । " তাই শিষ্যের কর্তব্য হচ্ছে অত্যন্ত বিনীতভাবে সদ্গুরুর সেবা করা । শ্রীল সুত গোস্বামী আদর্শ শিষ্যের এই সমস্ত গুণাবলী প্রদর্শন করছিলেন , এবং তাই শ্রীল ব্যাসদেব আদি তাঁর সমস্ত তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে বিশেষ কৃপাপ্রাপ্ত হয়েছিলেন । নৈমিষারণ্যের ঋষিরা নিশ্চিতভাবে জানতেন যে শ্রীল সূত গোস্বামী হচ্ছেন একজন যথার্থ সদ্গুরু । তাই তাঁরা তাঁর শ্রীমুখের বাণী শ্রবণ করার জন্য উদ্গ্রীব হয়েছিলেন ।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।