শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ, অধ্যায়-১, ( ঋষিদের প্রশ্ন )

    শ্লোক: ৭
    যানি বেদবিদাং শ্রেষ্ঠো ভগবান্ বাদরায়ণঃ ।
    অন্যে চ মুনয়ঃ সূত পরাবরবিদো বিদুঃ ॥৭ ॥

    যানি— সেই সব ; বেদ-বিদাম্ — বেদবিদ্ ; শ্রেষ্ঠঃ — সর্বোত্তম ; ভগবান্— পরমেশ্বর ভগবানের অবতার ; বাদরায়ণঃ- ব্যাসদেব; অন্যে — অন্য সকলে; চ – এবং; মুনয়ঃ – মুনি-ঋষিরা ; সূত – হে সৃত গোস্বামী ; পরাবর-বিদঃ — বিদ্বান পণ্ডিতদের মধ্যে যিনি ভৌতিক এবং আধিভৌতিক জ্ঞান সম্বন্ধে অভিজ্ঞ ; বিদুঃ — যিনি জানেন ।
  • অনুবাদ : হে সর্বপ্রবীণ বেদান্তবিদ সূত গোস্বামী, আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন, এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আধিভৌতিক জ্ঞান পূর্ণরূপে লাভ করেছেন তাদের কাছ থেকেও আপনি জ্ঞানপ্রাপ্ত হয়েছেন ।
  • তাৎপর্যঃ- শ্রীমদ্ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্র বা বাদরায়ণ বেদান্ত - সূত্রের যথার্থ ভাষ্য । একে যথার্থ বলা হচ্ছে , কেন না ব্যাসদেব হচ্ছেন বেদান্ত - সূত্র এবং শ্রীমদ্ভাগবত বা সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম — এই দুইয়ের প্রণেতা । ব্যাসদেব ছাড়াও অন্য কয়েকজন ঋষি ছ'টি বৈদিক দর্শন প্রণয়ন করে গেছেন । তারা হচ্ছেন — গৌতম , কণাদ , কপিল , পতঞ্জলি , জৈমিনি এবং অষ্টাবক্র । আস্তিক্যবাদ পূর্ণরূপে বিশ্লেষণ করা হয়েছে বেদান্ত - সূত্রে , কিন্তু অন্যান্য দর্শনগুলি দার্শনিক কল্পনা প্রসূত জ্ঞান , সেগুলিতে সর্বকারণের পরম কারণ সম্বন্ধে কোন উল্লেখ করা হয়নি । সব ক'টি দার্শনিক মতবাদ সম্বন্ধে যথার্থভাবে অবগত হওয়ার পরেই ব্যাসাসনে বসা যায় , যাতে অন্য সমস্ত মতবাদ খণ্ডন করে শ্রীমদ্ভাগবতের আস্তিক্যবাদ পূর্ণরূপে প্রতিষ্ঠা করা যায় । শ্রীল সূত গোস্বামী ছিলেন । যথার্থ শিক্ষক , এবং তাই নৈমিষারণ্যের ঋষিরা তাকে ব্যাসদেবের উচ্চ - আসন প্রদান করেছিলেন । শ্রীল ব্যাসদেবকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে কেন না তিনি । হচ্ছেন ভগবানের শক্ত্যাবেশ অবতার ।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।