শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-৩, (শুদ্ধ ভক্তিঃ হৃদয়ের পরিবর্তন )
শ্লোক: ২১
ভারঃ পরং পট্টকিরীটজুষ্ট-
মপ্যুত্তমাঙ্গং ন নমেন্মুকুন্দম্ ।
শাবৌ করৌ নো কুরুতে সপর্যাং
হরের্লসৎকাঞ্চনকঙ্কণৌ বা ৷৷ ২১ ৷৷
অনুবাদ :
রেশমের উষ্ণীষ এবং কিরীটির দ্বারা মস্তক শোভিত থাকলেও তা যদি মুক্তিদাতা ভগবানের শ্রীচরণে প্রণত না হয়, তবে তা কেবল অত্যন্ত ভারী একটি বোঝার মতো । আর যে হস্তদ্বয় উজ্জ্বল সুবর্ণ কঙ্কণের দ্বারা অলঙ্কৃত, তা যদি ভগবান শ্রীহরির সেবায় যুক্ত না হয়, তা হলে তা শবের হস্তের মতো ।
তাৎপর্যঃ-
পূর্বে উল্লেখ করা হয়েছে যে, ভগবদ্ভক্ত তিন প্রকার । প্রথম শ্রেণীর ভক্ত বা উত্তম অধিকারী ভক্তের দৃষ্টিতে সকলেই ভগবানের সেবায় যুক্ত, কিন্তু মধ্যম অধিকারী ভক্ত, ভক্ত এবং অভক্তের পার্থক্য বিচার করেন । তাই মধ্যম অধিকারী ভক্ত প্রচার কার্যে যুক্ত হন, এবং উপরোক্ত শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তাঁদের কর্তব্য হচ্ছে মুক্ত কণ্ঠে ভগবানের মহিমা প্রচার করা । মধ্যম অধিকারী ভক্ত কনিষ্ঠ ভক্ত বা অভক্তদের শিষ্যরূপে গ্রহণ করেন । কখনো কখনো উত্তম অধিকারী ভক্ত প্রচারের জন্য মধ্যম অধিকারীর স্তরে নেমে আসেন । কিন্তু এখানে সাধারণ মানুষদের, যাঁরা অন্তত কনিষ্ঠ ভক্ত হবেন বলে আশা করা হয়, তাদের এখানে উপদেশ দেওয়া হয়েছে যে, তাঁরা যেন ভগবানের মন্দিরে গিয়ে শ্রীবিগ্রহের সম্মুখে প্রণতি নিবেদন করেন । এমনকি অত্যন্ত ধনী ব্যক্তি অথবা রেশমের উষ্ণীষ বা কিরটি শোভিত রাজাদের পর্যন্ত তা করা কর্তব্য । ভগবান হচ্ছেন সকলেরই প্রভু, এমনকি তিনি মহান রাজা এবং সম্রাটদেরও প্রভু । তাই জনসাধারণের বিচারে যাঁরা অত্যন্ত ধনবান, তাঁদের কর্তব্য হচ্ছে নিয়মিতভাবে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে শ্রীবিগ্রহের সম্মুখে প্রণতি নিবেদন করা । মন্দিরে ভগবানের অৰ্চা-বিগ্রহকে কখনোই পাথর অথবা কাঠ দিয়ে তৈরী বলে মনে করা উচিত নয়, কেননা পরমেশ্বর ভগবান তাঁর অর্চা-বিগ্রহরূপে প্রকাশিত হয়ে অধঃপতিত জীবদের তাঁর অসীম করুণা প্রদর্শন করছেন । শ্রবণের মাধ্যমে, যা পূর্বে বর্ণিত হয়েছে, মন্দিরে ভগবানের উপস্থিতি উপলব্ধি করা সম্ভব । প্রকৃতপক্ষে ভগবদ্ভক্তি অনুশীলনের প্রথম বিধিটি হচ্ছে শ্রবণ । সকল শ্রেণীর ভক্তদেরই শ্রীমদ্ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবত প্রমুখ প্রামাণিক শাস্ত্র থেকে শ্রবণ করা অবশ্য কর্তব্য । যে সমস্ত মানুষ তাদের জাগতিক ঐশ্বর্যের গর্বে গর্বিত হয়ে ভগবানের মন্দিরে তাঁর শ্রীবিগ্রহকে প্রণতি নিবেদন করে না, অথবা ভগবদ্ভক্তির বিজ্ঞান সম্বন্ধে কিছু না জেনে মন্দিরে ভগবানের পূজার নিন্দা করে, তাদের জেনে রাখা উচিত যে, তাদের উষ্ণীষ অথবা কিরীট কেবল তাদের ভবসমুদ্রে নিমজ্জিত হতে সাহায্য করবে । তবে ভারী বোঝা সমেত নিমজ্জমান ব্যক্তি বোঝাবিহীন ব্যক্তির থেকে অধিক দ্রুতগতিতে নিমজ্জিত হয় । মূর্খ মদমত্ত মানুষেরা ভগবত্তত্ব বিজ্ঞান অস্বীকার করে ঘোষণা করে যে, ভগবান বলে কেউ নেই । কিন্তু তারা যখন ভগবানের আইনের কবলিত হয়ে নানাপ্রকার দুরারোগ্য ব্যাধির দ্বারা আক্রান্ত হয়, তখন তারা তাদের জাগতিক সম্পদের ভারে ভারাক্রান্ত হয়ে অবিদ্যার সমুদ্রে নিমজ্জিত হয় । ভগবচ্চেতনাবিহীন ভৌতিক বিজ্ঞানের প্রগতি মানব সমাজের মস্তকে একটি ভারী বোঝার মতো, তাই এই মহান সতর্কবাণী সম্বন্ধে সচেতন হওয়া উচিত ।
সাধারণ মানুষের যদি ভগবানের পূজা করার সময় না থাকে, তা হলে অন্তত অল্প কিছুক্ষণের জন্য হলেও তারা হাত দিয়ে ভগবানের মন্দির পরিষ্কার করতে পারে অথবা ঝাড়ু দিতে পারে । উড়িষ্যার অত্যন্ত প্রতাপশালী রাজা মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজকার্যে ব্যস্ত থাকা সত্ত্বেও জগন্নাথ পুরীতে রথযাত্রার সময় প্রতি বৎসর শ্রীজগন্নাথের মন্দির ঝাড়ু দিতেন । সকলেরই কর্তব্য, তা তিনি যত গুরুত্বপূর্ণ ব্যক্তিই হোন না কেন, পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব স্বীকার করা । জগন্নাথের আনুগত্যের ফলে মহারাজ প্রতাপরুদ্র এমনই শক্তিশালী রাজা হয়েছিলেন যে, সেই সময়ের অত্যন্ত পরাক্রমশালী পাঠান রাজা উড়িয্যাতে প্রবেশ করতে পারেনি । অবশেষে মহারাজ প্রতাপরুদ্র শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন । জগন্নাথের প্রতি তার আনুগত্য দর্শন করার ফলেই শ্রীচৈতন্য মহাপ্রভু এইভাবে তাঁকে কৃপা করেন । ধনী ব্যক্তির গৃহিণীর হস্ত মূল্যবান কঙ্কণ ও বলয় দ্বারা অলঙ্কৃত হওয়া সত্ত্বেও তাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় তাদের হস্তগুলিকে নিযুক্ত করা ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "