শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )
শ্লোক: ২২
যদি প্রয়াস্যন্ নৃপ পারমেষ্ঠ্যং
বৈহায়সানামুত যদ্বিহারম্ ।
অষ্টাধিপত্যং গুণসন্নিবায়ে
সহৈব গচ্ছেন্মনসেন্দ্ৰিয়ৈশ্চ ৷৷ ২২ ৷৷
অনুবাদ :
হে রাজন , যোগীর যদি ব্রহ্মপদ , অষ্টসিদ্ধি , অথবা বৈহায়সদের সঙ্গে অন্তরীক্ষে ভ্রমণ করার বাসনাদি জড়ভোগের আকাঙ্ক্ষা থাকে , তা হলে তিনি দেহত্যাগের সময় মন ও ইন্দ্রিয়সমূহকে ত্যাগ না করে সেগুলি সহ সেই সেই লোকে ভোগার্থে গমন করবেন ।
তাৎপর্যঃ-
উচ্চতর লোকে জড় সুখভোগের সুযোগ - সুবিধা নিম্নতর লোকগুলির থেকে শত - সহস্র গুণ অধিক । সর্বোচ্চলোকে রয়েছে ব্রহ্মলোক , ধ্রুবলোক ইত্যাদি , এবং সে সবই মহর্লোকের ঊর্ধ্বে অবস্থিত । সেই সমস্ত লোকের অধিবাসীরা সকলেই অষ্টসিদ্ধি লাভ করেছেন । তাদের যোগসিদ্ধির জন্য কোনরকম অলৌকিক প্রক্রিয়া শিখতে হয় না এবং অণুর মতো ক্ষুদ্র হওয়া ( অণিমা ) বা লঘু থেকে লঘুতর হওয়া ( লঘিমা ) আদি
সিদ্ধিলাভের জন্য কোনরকম অনুশীলন করতে হয় না । তারা ইচ্ছামতো যেকোন স্থান থেকে যা ইচ্ছা তাই প্রাপ্ত হতে পারেন ( প্রাপ্তি সিদ্ধি ) , তারা সবচাইতে ভারী বস্তুর থেকেও ভারী হতে পারেন ( গরিমা সিদ্ধি ) , তারা তাদের ইচ্ছা অনুসারে অদ্ভুত সবকিছু সৃষ্টি করতে পারেন অথবা ধ্বংস করতে পারেন ( ঈশিত্ব সিদ্ধি ) , তারা সমস্ত জড় উপাদানগুলি নিয়ন্ত্রণ করতে পারেন ( বশিত্ব সিদ্ধি ) , তাদের সমস্ত বাসনা চরিতার্থ করার এবং কখনো নিরাশ না হওয়ার শক্তি রয়েছে ( প্রাকাম্য সিদ্ধি ) , অথবা তাদের ইচ্ছা অনুসারে তারা এমনকি খামখেয়ালী বশে যে কোন রূপ ধারণ করতে পারেন ( কামাবসায়িতা সিদ্ধি ) । এই সমস্ত ক্ষমতাগুলি উচ্চতর লোকের অধিবাসীদের মধ্যে স্বাভাবিকভাবেই বর্তমান । অন্তরীক্ষে ভ্রমণ করার জন্য তাদের কোনরকম যান্ত্রিক সাহায্যের প্রয়োজন হয় না , এবং তারা তাদের ইচ্ছামতো এক গ্রহ থেকে আর এক গ্রহে নিমেষের মধ্যে ভ্রমণ করতে পারেন । পৃথিবীর অধিবাসীরা সবচাইতে কাছের গ্রহটিতেও অন্তরীক্ষ যানের যান্ত্রিক সাহায্য ব্যতীত যেতে পারেন না , কিন্তু এই সমস্ত উচ্চতর লোকের অত্যন্ত দক্ষ অধিবাসীরা অনায়াসে সব কিছু করতে পারেন ।
জড়বাদীরা যেহেতু স্বাভাবিকভাবেই এই সমস্ত গ্রহে প্রকৃতপক্ষে কি হচ্ছে তা জানতে চায় , তাই তারা ব্যক্তিগতভাবে সবকিছু প্রত্যক্ষ করতে চায় । অনুসন্ধিৎসু ব্যক্তিরা যেমন সারা পৃথিবী ভ্রমণ করে প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা অর্জন করতে চায় , তেমনই অল্পবুদ্ধিসম্পন্ন পরমার্থবাদীরাও সেই সমস্ত গ্রহগুলি সম্বন্ধে অভিজ্ঞতা অর্জনে অভিলাষী , যেগুলি সম্বন্ধে তারা অনেক আশ্চর্যজনক কথা শুনেছে । যোগীরা অনায়াসে তাদের বর্তমান জড় মন এবং ইন্দ্রিয়সমূহসহ সে সমস্ত স্থানে গিয়ে তাদের বাসনা চরিতার্থ করতে পারেন । জড় চেতনার দ্বারা প্রভাবিত মনের প্রধান বাসনা হচ্ছে জড় জগৎ ভোগ করা এবং পূর্বে যে সমস্ত সিদ্ধিগুলির কথা উল্লেখ করা হয়েছে সেগুলি জড় জগতকে ভোগ করার বিভিন্ন উপায় । ভগবদ্ভুক্তরা কখনো অলীক এবং অনিত্য বস্তুর উপর আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা করেন না । পক্ষান্তরে , ভগবদ্ভুক্ত পরম নিয়স্তা পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হতে চান । পরমেশ্বর ভগবানের সেবা করার আাপনা চিন্ময় বা পারমার্থিক এবং ওচ্চ জগতে প্রবেশ করতে হলে অবশ্যই মন এবং ইন্দ্রিয়কে পবিত্র করতে হবে । জড় বিষয়াসক্ত মনের দ্বারা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে যাওয়া যেতে পারে , কিন্তু ভগবদ্ধামে প্রবেশ করা যায় না । ইন্দ্রিয়সমূহ চিন্নয়রূপে পবিত্র হয় , যখন সেগুলি আর ইন্দ্রিয় সুখভোগের চেষ্টায় লিপ্ত হয় না । ইন্দ্রিয়গুলি সক্রিয় এবং তারা যখন সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয় , তখন তাদের আর জড় কলুষের দ্বারা কলুষিত হওয়ার কোন সম্ভাবনা থাকে না ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "