শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )

    শ্লোক: ১১
    বিভূষিতং মেখলয়াঙ্গুলীয়কৈ-
    র্মহাধনৈর্নূপুরকঙ্কণাদিভিঃ।
    স্নিগ্ধামলাকুঞ্চিতনীলকুন্তলৈ-
    র্বিরোচমানাননহাস পেশলম্ ॥১১॥

  • অনুবাদ : তাঁর কটিদেশ মেখলার দ্বারা এবং অঙ্গুলিগুলি বহুমূল্য রত্ন খচিত অঙ্গুরীর দ্বারা সুশোভিত । তাঁর অন্যান্য অঙ্গ নূপুর , কঙ্কণ আদি বহু মূল্যবান অলঙ্কারে সুসজ্জিত । তাঁর মুখমণ্ডল কুঞ্চিত স্নিগ্ধ অমল নীলবর্ণ কেশের দ্বারা অতিশয় শোভমান এবং হাস্য দ্বারা পরম মনোহর ।
  • তাৎপর্যঃ- পরমেশ্বর ভগবান সমস্ত সুন্দরের মধ্যে পরম সুন্দর এবং শ্রীল শুকদেব গোস্বামী একে একে তার অপ্রাকৃত সৌন্দর্যের প্রতিটি অঙ্গের বর্ণনা করেছেন , যাতে নির্বিশেষবাদীরা বুঝতে পারে যে , পরমেশ্বর ভগবান আরাধনার সুবিধার জন্য ভক্তের কল্পনাপ্রসূত নন পক্ষান্তরে তিনি হচ্ছেন বাস্তবিকই পরম পুরুষ । পরম সত্যের নির্বিশেষরূপ তার দেহ নির্গত রশ্মিছটা , ঠিক যেমন সূর্য কিরণ হচ্ছে সূর্যের রশ্মিছটা ।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।