শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )

    শ্লোক: ১০
    উন্নিদ্ৰহৃৎপঙ্কজকর্ণিকালয়ে
    যোগেশ্বরাস্থাপিতপাদপল্লবম্ ৷
    শ্রীলক্ষণং কৌস্তুভরত্নকন্ধর-
    মম্লানলক্ষ্ম্যা বনমালয়াচিতম্ ৷৷১০৷৷

  • অনুবাদ : তাঁর শ্রীপাদপদ্ম মহান যোগীদের বিকশিত হৃদয় পদ্মের কর্ণিকারূপ আবাসে সংস্থাপিত । তাঁর বক্ষস্থলে শ্রীবৎস চিহ্নযুক্ত কৌস্তুভ-মণি শোভা পাচ্ছে এবং তাঁর স্কন্ধে নানাপ্রকার রত্নসমূহ, এবং তার গলদেশ অম্লান শোভা সমন্বিত বনমালায় বেষ্টিত ।
  • তাৎপর্যঃ- অলঙ্কার , ফুল , বসন আদি পরমেশ্বর ভগবানের দিব্য অঙ্গের সমস্ত আভূষণ তাঁর দেহ থেকে অভিন্ন । তাদের কোনটিই জড় উপাদান দ্বারা গঠিত নয় , অন্যথায় সেগুলি ভগবানের দেহকে অলঙ্কৃত করতে পারত না । তেমনই , পরব্যোমের চিন্ময় বৈচিত্র্য জড় জগতের বৈচিত্র্য থেকে সম্পূর্ণ ভিন্ন ।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।