শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-১, ( ভগবদ- উপলব্ধির প্রথম স্তর )

    শ্লোক: ১৮:
    নিয়চ্ছেদ্বিষয়েভ্যোহক্ষান্মনসা বুদ্ধিসারথিঃ ।
    মনঃ কর্মভিরাক্ষিপ্তং শুভার্থে ধারয়েদ্ধিয়া ॥১৮॥

  • অনুবাদ : মন যখন ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করে , তখন ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে তাকে সংবরণ করা হয় , এবং বুদ্ধির সাহায্যে ইন্দ্রিয়গুলিকে দমন করা হয় । মন স্বভাবতই বিষয়ের চিন্তায় মগ্ন থাকে , তাই মনকে নিগ্রহ করার সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার মাধ্যমে পূর্ণরূপে দিব্য চেতনায় মগ্ন হওয়া ।
  • তাৎপর্যঃ- মনকে চিন্ময় স্তরে উন্নীত করার প্রথম প্রক্রিয়াটি হচ্ছে বিধিবদ্ধভাবে প্রণব ওকার মন্ত্র উচ্চারণ এবং শ্বাস - প্রশ্বাসের নিয়ন্ত্রণ করা । যোগের এই পস্থাটিকে বলা হয় প্রাণায়াম বা পূর্ণরূপে প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করা । প্রাণায়ামের চরম লক্ষ্য হচ্ছে পূর্ণরূপে ধ্যানে মগ্ন হওয়া । সেই স্তরকে বলা হয় সমাধি । কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে দেখা গিয়েছে যে সমাধির স্তরেও জড় বিষয়ে আসক্ত মনকে নিয়ন্ত্রণ করা যায় না । যেমন , মহাযোগী বিশ্বামিত্র মুনি সমাধিস্থ অবস্থাতেও তার ইন্দ্রিয়ের কবলগ্রস্ত হয়েছিলেন এবং স্বর্গের অপ্সরা মেনকার রূপে মুগ্ধ হয়ে তার সঙ্গে সহবাস করেছিলেন । ইতিহাসের পাতায় এই ঘটনা লিপিবদ্ধ হয়েছে । মন বর্তমানে ইন্দ্রিয়ের কার্যকলাপের চিন্তা থেকে নিবৃত্ত হলেও অবচেতন স্তরে অতীতের ঘটনাগুলি স্মরণ করে এবং তার ধ্যানস্থ হওয়ার পথে বিঘ্ন নিয়োজিত করার নির্দেশ দিয়েছেন । পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতাতেও সৃষ্টি করে । তাই শুকদেব গোস্বামী ধ্যানের পন্থারূপে মনকে পরমেশ্বর ভগবানের সেবায় ( ৬/৪৭ ) সেই নির্দেশই দিয়েছেন । এইভাবে চিন্ময় প্রক্রিয়ায় মনকে পবিত্র করার মাধ্যমে শ্রবণ , কীর্তন ইত্যাদি দ্বারা পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায় । যথাযথভাবে পরিচালিত হয়ে এই পস্থার অনুশীলন করলে চঞ্চল মনও নিশ্চিতরূপে পারমার্থিক উন্নতি সাধন করতে সক্ষম হয় ।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।