শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী

এম.এ.(ট্রিপল), সপ্ততীর্থ, বি.সি.এস (শিক্ষা) প্রাক্তন সহযোগী অধ্যাপক (দর্শন) বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ । প্রতিষ্ঠাতা বাংলাদেশ সেবাশ্রম। -এর স্বহস্তে লিখিত গ্রন্থ
মৃত্যু হতে অমৃতলোকে
Krishna vs Arjun @ Gita



Bhogoban Krishner Picture
  • For Ad Contact
    0183 45 45 989









  • Gurudeb Photo Gurudeb Photo

  •  তপস্যা   (3)

    গীতায় কথিত আছে-
    যৎ করোষি ................... বিমুক্তো মামুপৈষ্যসি।। (গীতা ৯/২৭-২৮)
    অতএব ফলাভিসন্ধি শূন্য হয়ে কর্মানুষ্ঠান করা কর্তব্য। ফল কামনা না করে নিত্য নৈমিত্তিক সমস্ত কার্য্য করলে জীবের কবচ বন্ধন হয় না, বরঞ্চ ব্রহ্মজ্ঞান হয়ে থাকে আর নিত্য কর্ম্মের অনুষ্ঠানে ফলাকাঙ্ক্ষা করতে হয় না। কারন-
    সন্ধ্যামূপাস্তে যে তু সততং সংশিতব্রতাঃ
    বিধুত পাপান্তে যান্তি ব্রহ্মলোক মনায়ম।
    ফল কামনা না করেও যখন ফল প্রাপ্তি নিশ্চয় তখন ফল আকাঙ্ক্ষা করে সংসার পাশে চিরবন্ধ হয়ে অশেষ দুঃখ দুর্গতি ভোগ করি কেন? অতএব ফলাভিসন্ধি শূন্য হয়ে সকল কর্ম্মের অনুষ্ঠান করা কর্তব্য। এ রূপ নিয়মে কর্মানুষ্ঠান করে মত্যুসময় স্ত্রী, পুত্রাদি, গৃহ, ধন, জন না ভেবে ইষ্টদেবের প্রতি মন সমর্পন করবে।
    গীতায় ভগবান বলেছেন- যং যং বাপি ...............ভাবিতঃ (গীতা৮/৬) বাংলা নিজে করবে।
    মৃত্যুকালে সংসারের কোন বিষয়ে চিত্ত আসক্ত থাকলে পুনরায় জন্মগ্রহণ করে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু ইষ্টদেবের পাদপদ্মে মনপ্রান সমর্পন করা সকলেরই কর্তব্য। ভগবান বলেছেন-
    অন্তুকালে চ মামেব .................নাস্ত্যত্র সংশয়ঃ গীতা ৮ম অঃ বাংলা নিজে করবে।
    অনন্য চিত্ত হয়ে ভগবানের চিন্তা করলে জীব তদবস্থা প্রাপ্ত হয়, সন্দেহ নাই। যেমন- আরশোলা (তেলাপোকা), কাঁচপোকা কর্তৃক ধৃত হয়ে ভয়ে একান্ত চিত্তে কাঁচপোকার চিন্তা করতে করতে কাঁচপোকার রূপ প্রাপ্ত হয়। ইহা প্রত্যক্ষসত্য, এরূপ অনন্যমনা হয়ে একচিত্ত সহকারে ভগবানের চিন্তা করলে দেবত্বপ্রাপ্ত হয়, সন্দেহ নাই। অত্যাধিক পাপাসক্ত ও নিতান্ত দুরাচারী ব্যক্তি একাগ্রচিত্তে ভগবানের ভজন করলে সর্বপাপ মুক্ত হয়ে পরমাগতি লাভ করতে পারে।
    অপি চেৎ সুদুরাচারো.............হিঃ সঃ। (গীতা ৯/৩০)
    অন্যত্র উল্লেখ আছে-
    অতি পাপপ্রসক্তোহপি ধ্যায়ন্নিমিষচ্যুতং,
    ভূয় তপস্বীভবতি ভক্তি পাবননমসঃ পামরঃ।
    প্রায়শ্চিত্তান্য শেষানি তপঃ কর্মাত্মিকানিধৈ
    যানিতে যামশেষানাং কৃষ্ণানুস্মরণ পর ।।
    অত্যাধিক পাপাসক্ত ব্যক্তি যদি একাগ্রচিত্তে নিমেষ মাত্রও ভগবানের ধ্যান করে তা হলে সে ব্যক্তি সর্বপাপমুক্ত হয়ে তপস্বীতুল্য হয়। এরূপ ব্যক্তিকে দর্শনকরলে লোক সকল কৃতার্থ হয়। এবং তিনি মানব মন্ডলীর মধ্যে উপবেশন করলে মানবগণ পবিত্র হয়, ভগবানের প্রতি একান্ত অনুরাগ এবং ভগবদ্ভক্তি করলে কোনরূপ প্রায়শ্চিত্ত ছাড়া সর্বপাপ বিনষ্ট হয়ে পরমসুখের কারণ হয়।
    (২০)

    পূর্ববর্তী পৃষ্ঠা - পরবর্তী পৃষ্ঠা -


    জয় রাধে শ্যাম

  • সুনির্বাচিত শ্লোকঃ-

    * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।