আবহমান কাল ধরে মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার এবং অভিজ্ঞতার প্রেক্ষিতে পণ্ডিত ব্যক্তিগণের দ্বারা প্রবর্তিত এবং প্রচলিত হয় প্রবাদ বা প্রবচন ; এইজন্যে যে এগুলো অনুসরণ করলে যাতে পরবর্তিতে অন্যরা উপকৃত হতে পারে। তাই সকলের উচিত অন্তত একবার হলেও এগুলোকে বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখা এবং এ থেকে উপকৃত হওয়া। | |||
UV - দিয়ে শুরু যত English Proverbs | |||
| ইংরেজীতে প্রচলিত | বাংলায় প্রচলিত | ||
United we stand, divided we fall- |
একতায় উত্থান, বিভেদে পতন; (Unity is strength, disruption is ruin.) | ||
Unity is strength- |
একতাই বল; (Nothing can overcome us while we are united.) | ||
Virtue thrives best in adversity- |
দুঃখই মানুষকে মহৎ করে; (Suffering is the test of virture.) | ||
W - দিয়ে শুরু যত English Proverbs | |||
Waste not, want not- |
অপচয় করো না, অভাবও হবে না; (Be careful about your money, and you will never be in want.) | ||
We never know the worth of water till the well is dry- |
দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝা যায় না; (Blessing are not valued till they are gone.) | ||
What can’t be cured must be endured- |
প্রতিকারের উপায় না থাকলে সহ্য করতেই হবে; কপালের ভোগ ভুগতেই হবে; (One must submit to the inevitable.) | ||
What is everybody’s business is nobody’s business- |
কার শ্রাদ্ধ কেবা করে, খোলা কেটে বামুন মরে; অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট; (Things are mismanaged when too many are interested in them.) | ||
What is sauce for the gander is not sauce for the goose- |
সকল রোগীর এক পথ্য নহে; সকল রোগের এক ঔষধ নহে; (What suits one, may not suit another.) | ||
What is sport to the cat is death to the rat- |
কারও সর্বনাশ, কারও পৌষ মাস; (What is good for one may be harmful to another.) | ||
What is worth doing is worth doing well- |
যা করবে ভাল করে করো; (Do a thing well.) | ||
When the dander is gone, God is forgotten- |
কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজী; (We leave God alone when we are safe from danger.) | ||
When we are in Rome we must do as the Romans do- |
"যস্মিন্ দেশে যদাচারঃ"; (When you find yourself amongst strangers, imitate their behavior, and so avoid trouble.) | ||
Where there is a well, there is a way- |
ইচ্ছা থাকলে উপায় হয়; (A strong will carries everything before it.) | ||
Where there is smoke, there is fire- |
"পর্বতো বহ্নিমান্ ধুমাৎ"; কারণ বিনা কার্য হয় না (Nothing can come out of nothing; every effect must have a cause.) | ||
এরপর
A - দিয়ে শুরু যত English Proverbs ,
B, C, D, E ,
F, G, H, I ,
JK, L, M, N, O, PQ, R ,
T দিয়ে শুরু যত প্রবাদ ,
UV, W দিয়ে শুরু যত English Proverbs ও বাংলা প্রবাদ-প্রবচন দেখতে ক্লিক করুন। | |||
এছাড়াও 
এছাড়াও 
এছাড়াও 