আবহমান কাল ধরে মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার এবং অভিজ্ঞতার প্রেক্ষিতে পণ্ডিত ব্যক্তিগণের দ্বারা প্রবর্তিত এবং প্রচলিত হয় প্রবাদ বা প্রবচন ; এইজন্যে যে এগুলো অনুসরণ করলে যাতে পরবর্তিতে অন্যরা উপকৃত হতে পারে। তাই সকলের উচিত অন্তত একবার হলেও এগুলোকে বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখা এবং এ থেকে উপকৃত হওয়া। | |||
JK - দিয়ে শুরু যত English Proverbs | |||
| ইংরেজীতে প্রচলিত | বাংলায় প্রচলিত | ||
Jail-bird- |
দাগী আসামী; (A rogue who is oftener in prison than outside.) | ||
Knowledge is power- |
জ্ঞানই বল; (Knowledge rules the world.) | ||
L - দিয়ে শুরু যত English Proverbs | |||
Let the cobbler stick to his last- |
খাচ্ছিল তাঁতী তাঁত বুনে, কাল হ'ল তার এঁড়ে গরু কিনে; (One should attend to one’s own affairs; one should not meddle with things one does not understand.) | ||
Like cures like- |
"বিষস্য বিষমৌষধম্"; কাঁটা দিয়ে কাঁটা তোলা; (One poison is antidote against another poison; one thorn drives away another.) | ||
Look before you leap- |
"দৃষ্টিপুতং নচেৎ পাদম্"; দেখে শুনে পা বাড়াও (Think before you act.) | ||
M - দিয়ে শুরু যত English Proverbs | |||
Many a little makes a mickle- |
রাই কুড়োতে কুড়োতে বেল; (Many a penny makes a pound.) | ||
Many drops make a shower- |
বিন্দু বিন্দু জলেই সিন্ধুর জন্ম; (Drops of water make the ocean.) | ||
Might is right- |
জোর যার মুল্লুক তার; (Strength is a great source of power.) | ||
Misfortune never comes alone- |
বিপদ কখনও একা আসে না; (One misfortune follows in the wake of another.) | ||
Much ado about nothing- |
"বহ্বারম্ভে লঘুক্রিয়া"; (Too much fuss, and little is done.) | ||
N - দিয়ে শুরু যত English Proverbs | |||
Necessity is the mother of invention- |
প্রয়োজনই আবিষ্কারের জননী; (Urgent need impels one to devise means.) | ||
Necessity knows no law- |
অভাবে স্বভাব নষ্ট; "আতুরে নিয়মো নাস্তি"; (One is extreme want may resort to anything.) | ||
Nero fiddles when Rome burns- |
কারো পৌষ মাস, কারো সর্বনাশ; (To make merry at the distress of others.) | ||
No pains, no gains- |
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? কষ্ট না করলে কেষ্ট মেলে না; (Strive and you will win.) | ||
Nothing succeeds like success- |
জলেই জল বাঁধে; (Success leads to success.) | ||
O - দিয়ে শুরু যত English Proverbs | |||
Oh the times! Oh the manners- |
"তেহি নো দিবসা গতাঃ"; সে রামও নাই, সে অযোধ্যাও নাই; (The old merry times are no more.) | ||
Oil your own machine- |
আপন চরকায় তেল দাও; (Mind your own business; don’t poke your nose into the affairs of others; let well alone.) | ||
One beats the bush, another catches the bird- |
যার ধন তার নয়, নেপোয় মারে দই; (One sows another reaps.) | ||
One is not so soon healed as hurt- |
গড়তে য্ত সময় লাগে ভাঙতে তত সময় লাগে না ; (It takes more time to build up than to pull down.) | ||
One lie makes many- |
একটা মিথ্যে ঢাকতে দশটা মিথ্যে কথা বলতে হয়; (To hide one lie is to tell may lies.) | ||
Out of sight out of mind- |
চোখের আড়াল, মনের আড়াল; মানুষের কুটুম এলে গেলে; (Absence begets forgetfulness.) | ||
PQ - দিয়ে শুরু যত English Proverbs | |||
Patients is bitter, but its fruits is sweet- |
সবুরে মেওয়া ফলে; (Wait and see; patience, however painful in the begging, brings happiness in the end.) | ||
Penny wise, pound foolish- |
বজ্র আঁটুনি ফসকা গেরো; (Thrifty in small things and careless in large ones.) | ||
Practice makes a man perfect- |
গাইতে গাইতে গায়েন, আর বাজাতে বাজাতে বায়েন; (Do a thing again and again, and it will come all right.) | ||
Praise a fair day at night- |
না আঁচালে বিশ্বাস নেই; (Suspend your judgment till the end.) | ||
Pride goeth before destruction (fall)- |
অতি বাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে; "অতি দর্পে হ্তা লঙ্কা"; (Pride has its fall) | ||
Quit not certainty for hope- |
অনিশ্চিতের আশায় নিশ্চিত পরিত্যাগ করিও না; (Do not exchange substance for shadow.) | ||
R - দিয়ে শুরু যত English Proverbs | |||
Riches have wings- |
লক্ষ্মী চঞ্চলা; (Fortune is fickle.) | ||
Rome was not built in a day- |
কোন বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না; (Worth-while achievements take time and perseverance.) | ||
এরপর
A - দিয়ে শুরু যত English Proverbs ,
B, C, D, E ,
F, G, H, I ,
JK, L, M, N, O, PQ, R ,
T দিয়ে শুরু যত প্রবাদ ,
UV, W দিয়ে শুরু যত English Proverbs ও বাংলা প্রবাদ-প্রবচন দেখতে ক্লিক করুন। | |||
এছাড়াও 
এছাড়াও 
এছাড়াও 