জয় শ্রীকৃষ্ণ
দয়াময়ের অভয় বাণী অর্থ:- অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে, পরিপূর্ণ ভক্তি সহকারে যাঁরা সর্বদাই আমার উপাসনা করেন, তাঁদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাঁদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। গীতা, অধ্যায় ৯, শ্লোক ২২।
অর্থ:- আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, মূর্খেরা আমাকে অবজ্ঞা করে৷ তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না।
গীতা/৯/১১। হে প্রভু- সবাইকে সুমতি দাও।
Read more
মানুষ কী না পারে !
মানুষ অনেক কিছুই পারে !!! কিন্তু- বেশীরভাগ মানুষই নিজের ষড় রিপুকে অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য্য-কে জয় করতে বা বশ করতে পারেনা ! ! ! হে-প্রভু, মানুষকে তাঁর ষড় রিপু জয় করার বা বশ করার শক্তি ও মানসিকতা দাও। হে প্রভু- সবাইকে সুমতি দাও।
Read more
মানুষের আচরণের এত ভিন্নতা কেন?
চোখ-কান খোলা রেখে সর্বদা সতর্ক থাকাটা খুবই জরুরী! কেননা-চারিদিকে শুধু মিথ্যাবাদী, প্রতারক আর প্রবঞ্চকের দল! কে জানে কখন কোন অনিষ্ট করে ! কোন বিপদে ফেলে দেয়। কিন্তু - আশ্চর্যের ব্যাপার হলো, মানুষ তাঁর নিজের ষড় রিপুর বশোবর্তী হয়ে- ভুল সিদ্ধান্তের কারণেই সবচেয়ে বেশী বিপদে পড়ে, সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয় তাঁর নিজের দোষে ! ! ! হে প্রভু- সবাইকে সুমতি দাও।
Read more
সবচেয়ে হিংস্র প্রাণী মানুষ না পশু ?
মাঝে মাঝে ভূমিকম্প হওয়াটা খুবই জরুরী, তবুও যদি মানুষের মনে মৃত্যুভয়, পরকালের ভয় জেগে থাকে। কেননা ইদানিং দেখা যাচ্ছে, মানুষ যেন তাঁর মনুষ্যত্ব হারিয়ে ফেলে অত্যাধিক অহংকারী আর হিংস্র হয়ে উঠেছে। কেউই কী ভাবেনা-একদিন আমাকেও মরতে হবে, তারপর কী হবে আমার পরিণাম? কোন্ শাস্তি আমার জন্য অপেক্ষা করছে? হে প্রভু- সবাইকে সুমতি দাও।
Read more
শ্রীমদ্ভগবদগীতা
“সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়”। অহংকারই পতনের মূল।হে প্রভু- সবাইকে সুমতি দাও।
Read more
ধর্ম ও বিজ্ঞান কী পরস্পর বিরোধী ?
“প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে !” বিজ্ঞানী নিউটনের ৩য় সূত্রঃ। যদি এই দর্শনও সত্য বলে স্বীকার করো- তবে তোমার জন্য একটা সহজ সমীকরণ আছে, আর তা হলো- অন্যের সাথে তুমি যা যা করবে = তোমার সাথেও ঠিক তাই তাই করা হবে! কারো অন্তরে ব্যথা দিলে = সমপরিমাণ ব্যথা তোমাকেও পেতে হবে ! ভালোবাসলে = নিশ্চয়ই তদনুরূপ ভালোবাসাই ফেরত পাবে !হে প্রভু- সবাইকে সুমতি দাও।
Read more
মানুষ হিসাবে আমাদের কর্তব্য কী ?
আহার, নিদ্রা, ভয় ও মৈথুন- এই চারটি কর্ম মানুষ ও পশুর মধ্যে সমানভাবে বর্তমান। কিন্তু মানুষের অধিকতর বৈশিষ্ট্য হচ্ছে এই যে, তারা পারমার্থিক অনুশীলনে নিযুক্ত হতে সক্ষম। অতএব, পারমার্থিক জীবন তথা ধর্ম ছাড়া মানুষ পশুর সমান। হে প্রভু- সবাইকে সুমতি দাও।
Read more
ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দবিগ্রহঃ ।
যা জড়া-প্রকৃতির অতীত তাকে বলা হয় অচিন্ত্য, কিন্তু সমস্ত যুক্তিতর্ক হচ্ছে জাগতিক। যেহেতু জাগতিক যুক্তিতর্ক জড়াতীত বিষয়কে স্পর্শ করতে পারে না, তাই কারও যুক্তিতর্কের মাধ্যমে চিন্ময় বিষয় হৃদয়ঙ্গম করার চিন্তা করা উচিত নয়। হে প্রভু- সবাইকে সুমতি দাও।
Read more