*

ভালো-মন্দ / দোষ-গুণ সম্পর্কে বাণী

  • কর্জ করা ভিক্ষাবৃত্তির চাইতে কম নিকৃষ্ট কর্ম নয় । - লেসিং
  • ধৈর্য হচ্ছে সকল প্রকার দুঃখ-যন্ত্রণার একমাত্র প্রতিকার । - প্লুটাস
  • যে চেষ্টা করে এবং ধৈর্যধারণ করতে জানে, তার কাছে সবকিছুই আসে। - রাবেলস্
  • অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম - ডেমোক্রিটাস

  • কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষমতা সহজে হয় না৷ বাজে লোকের কাছ থেকে তা প্রত্যাশা করা অন্যায় । - স্যামুয়েল জনসন
  • চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না । - রবীন্দ্রনাথ ঠাকুর
  • তোমাকে যে নিন্দা শোনায়, তোমারও সে নিন্দা করে । - হিস্পানি প্রবাদ

  • যারা তাদের সন্তানদের দোষত্রুটি দেখতে পায় না, তাদের সন্তানদের দোষত্রুটির সংশোধন কোনোদিন হয় না । - উইলিয়াম মরিস
  • বিনয়ী লোকেরা সব সময়েই সম্মান পায় । - মনালডার
  • অহংকার মানুষের পতন ঘটায়, কিন্তু বিনয় মানুষের মাথায় সম্মানের মুকুট পরায় । - রাজা সলোমান
  • সততাই সর্বোৎকৃষ্ট পন্থা । - ফ্রাংকলিন
  • সততার বিরুদ্ধে দুর্ণীতি কোনদিনই জয়ী হতে পারে না । - শেক্সপীয়ার
  • আমার জীবনের ৪০ বৎসরের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে, একমাত্র
  • সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা যায় । - মহাত্মা গান্ধী
  • বিনয়ী লোক কখনো নিজের কথা বলে না । - লাইব্রুয়ের
  • একজন মানুষ য্ত প্রকার দোষী হতে পারে তার সবগুলো দোষকে এক কথায় প্রকাশ করতে হলে তাকে অকৃতজ্ঞ বলে গালি দেয়াই যথেষ্ট । - সুইফট
  • তুমি যে-সেতুর উপর দিয়ে হাঁটছ, সেই সেতুর প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত। - বিশপ জন পিয়ারসন
  • বিখ্যাত লোকদের দোষগুলো বেওকুব লোকদের একমাত্র সান্ত্বনা । - ডিজরেইলি
  • ভালো-মন্দ / দোষ-গুণ সম্পর্কে বাণী

  • যদি তুমি একটি লোকের দোষ খুঁজতে চাও, তবে তার সাথে যার সদ্ভাব নেই, তার কাছে যাও । - টেন গার
  • বিখ্যাত লোকদের দোষগুলো বেওকুব লোকদের একমাত্র সান্ত্বনা । - ডিজরেইলি
  • যদি তুমি একটি লোকের দোষ খুঁজতে চাও, তবে তার সাথে যার সদ্ভাব নেই, তার কাছে যাও । - টেন গার
  • কষ্ট ও ক্ষতির পর মানুষ বিনয়ী ও জ্ঞানী হয় । - ফ্রাংকলিন
  • কথাবার্তায় বিনয় ভালো; কিন্তু চরিত্রের দৃঢ়তা থাকতে হবে। - থ্যাচার
  • ধৈর্য তিক্ত, কিন্তু তার ফল মধুর । - রুশো
  • সব সমস্যারই প্রতিকার হচ্ছে ধৈর্য । - প্লুটাস
  • ধৈর্য এবং শিষ্টতা হচ্ছে শক্তি। - লে হান্ট
  • আকাঙ্ক্ষিত জিনিস তিনিই পান যিনি ধৈর্য ধরে অপেক্ষা করেন । - স্মিথ
  • ধৈর্য বিষের মতো মনে হয়, পরে কিন্তু তার ফল বেশ মধুময়৷ রাজার চেয়ে সুখী কত দীন-দুখি জন, সন্তোষ সুধায় ভরা যাহাদের মন । - সেখ সাদি
  • চোরের বিশ্বাস সকলেই চোর। - এডগার ওয়াটসন হার্ড
  • আচার-বৈয়ামে হাত ঢোকালে কনুই পর্যন্ত ডুবিয়ে দাও। - মালয়ী প্রবাদ
  • সুযোগই তৈরি করে চোর । - ইংরেজি প্রবাদ
  • চোরের ভুলগুলো বণিকের গুণ । - জর্জ বার্নার্ড শ
  • ডিমচোরাই কালে কালে হয়ে ওঠে উটচোর । - পারস্য প্রবাদ
  • দারিদ্র পরিবেশ দূষণের প্রধান কারণ । - ইন্দিরা গান্ধী
  • তুমি যদি জীবনে কিছু করতে চাও; তবে এখনই নিজের মতো করে জীবনটা গড়ে নাও। - হ্যারল্ড লাসকি
  • রূপ চোখ জুড়ায় কিন্তু গুণ হৃদয় জয় করে থাকে । - পোপ
  • দুর্নীতি গাছের শাখা-প্রশাখার মতো৷ খুব সহজেই এর বিস্তার ঘটে ।- উইলিয়াম পিট
  • মানুষের দক্ষতা অসীম ৷ এসব দক্ষতা কাজে লাগাতে পারলে যে-কোনো জাতির উন্নতি অবধারিত ৷ - অজ্ঞাত
  • পূর্ববর্তী / পরবর্তী বাণী

    এই উদ্যোগটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।

    Comments


    * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।