Logo
  • Home
  • শ্রী শ্রী গীতা
  • সনাতন ধর্ম
  • সুনির্বাচিত
  • জিজ্ঞাসা ? ?
  • বিনোদন
  • দরকারী তথ্য
  • স্বপ্নিলের স্বপ্নপুরী
  • ICT

   ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ববাসীর উদ্দেশ্যে অর্জুনকে শ্রীমদ্ভগবদগীতা জ্ঞান দান করেন  ১৮.মোক্ষযোগ........
 ১৭.শ্রদ্ধাত্রয়বিভাগযোগ...
  শ্রী শ্রী গীতার জ্ঞান সহজে উপলব্ধির উপায়- পৃঃ ২, ৩ , ৪ . . ১২ ১৬.দৈবাসুরসম্পদবিভাগযোগ.
 ১৫.পুরুষোত্তমযোগ.........
  শ্রীমদ্ভগবদগীতার সারমর্ম তথা গীতার সার-কথা কি ?  ১৪.গুণত্রয়বিভাগযোগ......
  প্রশ্নত্তোর শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন ?  ১৩.ক্ষেত্রক্ষেত্রজ্ঞবিভাগ....
 ১২.ভক্তিযোগ................
  গীতাপাঠপূর্ব মঙ্গলাচরণ:- ও গীতার ধ্যান:-  ১১.বিশ্বরূপদর্শনযোগ.......
 ১০.বিভূতিযোগ.............
  শ্রীবৈষ্ণবীয়-তন্ত্রসারে গীতা-মাহাত্ম্য  ০৯.রাজবিদ্যারাজগুহ্যযোগ
  শ্রীশঙ্করাচার্য প্রণীত গীতা-মাহাত্ম্য   ০৮.অক্ষরব্রহ্মযোগ........
  ব্যাসদেব কৃত গীতা-মাহাত্ম্য   ০৭.জ্ঞানবিজ্ঞানযোগ.......
 ০৬.ধ্যানযোগ..............
  শ্রীমদ্ভাগবত    ০৫.কর্মসন্যাসযোগ........
 ০৪.জ্ঞানযোগ................
 পটভূমি   ০৩.কর্মযোগ..............
 ০২.সাংখ্যযোগ.............
০১.অর্জুনবিষাদযোগ......

কর্মষটক *

ভক্তিষটক *

জ্ঞানষটক *

শ্রীমদ্ভগবদগীতা

গীতা অডিও : ১৭শ অধ্যায়-
সংস্কৃত শ্লোক ও অনুবাদ-

-:Back ১৭শ অধ্যায়: শ্রদ্ধাত্রয়বিভাগযোগ (শ্লোক: 28) শ্লোক ও অর্থ দেখতে ক্লিক করুনNext:-

1:যে শাস্ত্রবিধিমুৎসৃ 2:ত্রিবিধা ভবতি শ্র 3:সত্ত্বানুরূপা সর্বস্য 4:যজন্তে সাত্ত্বিকা 5:অশাস্ত্রবিহিতং ঘোর 6:কর্ষয়ন্তঃ শরীরস্থং
7:আহারস্ত্বপি সর্বস্য 8:আয়ুঃসত্ত্ববলারোগ্য 9:কট্বম্ললবণাত্যুষ্ণ 10:যাতযামং গত 11:অফলাকাঙ্ক্ষিভির্য 12:অভিসন্ধায় তু.
13:বিধিহীনমসৃষ্টান্নং 14:দেবদ্বিজগুরুপ্রাজ্ঞ 15:অনুদ্বেগকরং.. 16:মনঃপ্রসাদঃ সৌ 17:শ্রদ্ধায় পরয়া তপ্ত 18:সৎকারমানপূজার্থং
19:মুঢ়গ্রাহেণাত্মনো 20:দাতব্যমিতি.. 21:যত্তু প্রত্যুপকার 22:অদেশকালে য 23:ওঁ তৎসদিতি 24:তস্মাদ্ ওঁ ইত্যুদা
25:তদিত্যনভিসন্ধায় 26:সদ্ভাবে সাধুভাবে 27:যজ্ঞে তপসি দা 28:অশ্রদ্ধয়া হুতং.. উপসংহার:-
শ্লোক: . .

    অনুবাদ : . . .

১৭শ অধ্যায়:-শ্রদ্ধাত্রয়বিভাগযোগ-এর সার সংক্ষেপ:

এই উদ্যোগটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।

Comments

WhatsApp Share





শ্লোক:

=অনুবাদ=

শ্লোক: 1:
অর্জুন উবাচ
যে শাস্ত্রবিধিমুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধয়ান্বিতাঃ ।
তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্ত্বমাহো রজস্তমঃ ॥১॥

যে, শাস্ত্রবিধিম্, উৎসৃজ্য, যজন্তে, শ্রদ্ধয়া, অন্বিতাঃ,
তেষাম্, নিষ্ঠা, তু, কা, কৃষ্ণ, সত্ত্বম্, আহো, রজঃ, তমঃ ॥১॥
অনুবাদ : অর্জুন জিজ্ঞাসা করলেন- হে কৃষ্ণ ! যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব-দেবীর পূজা করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক ?

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 2:
শ্রীভগবানুবাচ
ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা ।
স্বাত্ত্বিকী রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু ॥২॥

ত্রিবিধা, ভবতি, শ্রদ্ধা, দেহিনাম্, সা, স্বভাবজা ,
স্বাত্ত্বিকী, রাজসী, চ, এব, তামসী, চ, এতি, তাম্, শৃণু ॥২॥
অনুবাদ :শ্রীভগবান বললেন- দেহীদের স্বভাব-জনিত শ্রদ্ধা তিন প্রকার- সাত্ত্বিকী, রাজসী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ কর৷

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 3:
সত্ত্বানুরূপা সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত ।
শ্রদ্ধাময়োহয়ং পুরুষো যো যচ্ছ্রদ্ধঃ স এব সঃ ॥৩॥

সত্ত্ব-অনুরূপা, সর্বস্য, শ্রদ্ধা, ভবতি, ভারত,
শ্রদ্ধাময়ঃ, অয়ম্, পুরুষঃ, যঃ, যৎ-শ্রদ্ধঃ, সঃ, এব, সঃ ॥৩॥
অনুবাদ : হে ভারত ! সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়৷ যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, সে সেই রকম শ্রদ্ধাবান।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 4:
যজন্তে সাত্ত্বিকা দেবান্ যক্ষরক্ষাংসি রাজসাঃ ।
প্রেতান্ ভূতগণাংশ্চান্যে যজন্তে তামসা জনাঃ ॥৪॥

যজন্তে, সাত্ত্বিকাঃ, দেবান্, যক্ষ-রক্ষাংসি, রাজসাঃ,
প্রেতান্, ভূতগণান্, চ, অন্যে, যজন্তে, তামসাঃ, জনাঃ ॥৪॥
অনুবাদ : সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 5:
অশাস্ত্রবিহিতং ঘোরং তপ্যন্তে যে তপো জনাঃ ।
দম্ভাহঙ্কারসংযুক্তাঃ কামরাগবলান্বিতাঃ ॥৫॥

অশাস্ত্রবিহিতম্, ঘোরম্, তপ্যন্তে, যে, তপঃ, জনাঃ,
দম্ভ-অহঙ্কার-সংযুক্তাঃ, কাম-রাগ-বল-অন্বিতাঃ ॥৫॥
অনুবাদ : দম্ভ ও অহঙ্কার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্রবিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসুরিক বলে জানবে।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 6:
কর্ষয়ন্তঃ শরীরস্থং ভূতগ্রামমচেতসঃ ।
মাং চৈবান্তঃশরীরস্থং তান্ বিদ্ধ্যাসুরনিশ্চয়ান্ ॥৬॥

কর্ষয়ন্তঃ, শরীরস্থম্, ভূতগ্রামম্, অচেতসঃ,
মাম্, চ, এব, অন্তঃ-শরীরস্থম্, তান্, বিদ্ধি, আসুর-নিশ্চয়ান্ ॥৬॥
শ্লোক: 7:
আহারস্ত্বপি সর্বস্য ত্রিবিধো ভবতি প্রিয়ঃ ।
যজ্ঞস্তপস্তথা দানং তেষাং ভেদমিমং শৃণু ॥৭॥

আহারঃ, তু, অপি, সর্বস্য, ত্রিবিধঃ, ভবতি, প্রিয়ঃ,
যজ্ঞঃ, তপঃ, তথা, দানম্, তেষাম্, ভেদম্, ইমম্, শৃণু ॥৭॥
অনুবাদ :সকল মানুষের আহারও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে। তেমনই যজ্ঞ, তপস্যা এবং দানও ত্রিবিধ । এখন তাদের এই প্রভেদ শ্রবণ কর৷

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 8:
আয়ুঃসত্ত্ববলারোগ্যসুখপ্রীতিবিবর্ধনাঃ ।
রস্যাঃ স্নিগ্ধাঃ স্থিরা হৃদ্যা আহারাঃ সাত্ত্বিকপ্রিয়াঃ ॥৮॥

আয়ুঃ-সত্ত্ব-বল-আরোগ্য-সুখ-প্রীতি-বিবর্ধনাঃ,
রস্যাঃ, স্নিগ্ধাঃ, স্থিরাঃ, হৃদ্যাঃ, আহারাঃ, সাত্ত্বিকপ্রিয়াঃ ॥৮॥
অনুবাদ :যে সমস্ত আহার আয়ু, সত্ত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক লোকদের প্রিয় ।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 9:
কট্বম্ললবণাত্যুষ্ণতীক্ষ্ণরুক্ষবিদাহিনঃ ।
আহারা রাজসস্যেষ্টা দুঃখশোকাময়প্রদাঃ ॥৯॥

কটু-অম্ল-লবণ-অতি-উষ্ণ, তীক্ষ্ণ-রুক্ষ-বিদাহিনঃ,
আহারাঃ, রাজসস্য, ইষ্টাঃ, দুঃখ-শোক-আময়-প্রদাঃ ॥৯॥
অনুবাদ : যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয় হয়।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 10:
যাতযামং গতরসং পূতি পর্যুষিতং চ যৎ ।
উচ্ছিষ্টমপি চামেধ্যং ভোজনং তামসপ্রিয়ম্ ॥১০॥

যাতযামম্, গতরসম্, পূতি, পর্যুষিতম্, চ, যৎ,
উচ্ছিষ্টম্, অপি, চ, অমেধ্যম্, ভোজনম্, তামসপ্রিয়ম্ ॥১০॥
অনুবাদ :আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য, যা নীরস, দুর্গন্ধযুক্ত, বাসী এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য, সেই সমস্ত তামসিক লোকদের প্রিয়।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 11:
অফলাকাঙ্ক্ষিভির্যজ্ঞো বিধিদিষ্টো য ইজ্যতে ।
যষ্টব্যমেতি মনঃ সমাধায় স সাত্ত্বিকঃ ॥১১॥

অফল-আকাঙ্ক্ষিভিঃ, যজ্ঞঃ, বিধিদিষ্টঃ, যঃ, ইজ্যতে,
যষ্টব্যম্, এব, ইতি, মনঃ, সম-আধায়, সঃ, সাত্ত্বিকঃ ॥১১॥
অনুবাদ : ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক , শাস্ত্রের বিধি অনুসারে, অনুষ্ঠান করা কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয়, তা সাত্ত্বিক যজ্ঞ।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 12:
অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈব যৎ ।
ইজ্যতে ভরতশ্রেষ্ঠ তং যজ্ঞং বিদ্ধি রাজসম্ ॥১২॥

অভিসন্ধায়, তু, ফলম্, দম্ভার্থম্, অপি, চ, এব, যৎ,
ইজ্যতে, ভরতশ্রেষ্ঠ, তম্, যজ্ঞম্, বিদ্ধি, রাজসম্ ॥১২॥
অনুবাদ : হে ভরতশ্রেষ্ঠ ! কিন্ত্ত ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয়, তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 13:
বিধিহীনমসৃষ্টান্নং মন্ত্রহীনমদক্ষিণম্ ।
শ্রদ্ধাবিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে ॥১৩॥

বিধিহীনম্, অসৃষ্ট-অন্নম্, মন্ত্রহীনম্, অদক্ষিণম্ ।
শ্রদ্ধাবিরহিতম্, যজ্ঞম্, তামসম্, পরিচক্ষতে ॥১৩॥
অনুবাদ :শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 14:
দেবদ্বিজগুরুপ্রাজ্ঞপূজনং শৌচমার্জবম্ ।
ব্রহ্মচর্যমহিংসা চ শারীরং তপ উচ্যতে ॥১৪॥

দেব-দ্বিজ-গুরু-প্রাজ্ঞ-পূজনম্, শৌচম্, আর্জবম্,
ব্রহ্মচর্যম্, অহিংসা, চ, শারীরম্, তপঃ, উচ্যতে ॥১৪॥
অনুবাদ : পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা-এগুলিকে কায়িক তপস্যা বলা হয়।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 15:
অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয়হিতং চ যৎ ।
স্বাধ্যায়াভ্যসনং চৈব বাঙ্ময়ং তপ উচ্যতে ॥১৫॥

অনুদ্বেগকরম্, বাক্যম্, সত্যম্, প্রিয়হিতম্, চ, যৎ,
স্বাধ্যায়-অভ্যসনম্, চ, এব, বাঙ্ময়ম্, তপঃ, উচ্যতে ॥১৫॥
অনুবাদ : অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 16:
মনঃপ্রসাদঃ সৌম্যত্বং মৌনমাত্মবিনিগ্রহঃ ।
ভাবসংশুদ্ধিরিত্যেতৎ তপো মানসমুচ্যতে ॥১৬॥

মনঃ-প্রসাদঃ, সৌম্যত্বম্, মৌনম্, আত্মবিনিগ্রহঃ,
ভাবসংশুদ্ধিঃ, ইতি, এতৎ, তপঃ, মানসম্, উচ্যতে ॥১৬॥
অনুবাদ : চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্কপটতা- এগুলিকে মানসিক তপস্যা বলা হয়।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 17:
শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপস্তৎ ত্রিবিধং নরৈঃ ।
অফলাকাঙ্ক্ষিভির্যুক্তৈঃ সাত্ত্বিকং পরিচক্ষতে ॥১৭॥

শ্রদ্ধয়া, পরয়া, তপ্তম্, তপঃ, তৎ, ত্রিবিধম্, নরৈঃ,
অফল-আকাঙ্ক্ষিভিঃ, যুক্তৈঃ, সাত্ত্বিকম্, পরিচক্ষতে ॥১৭॥
অনুবাদ : ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত এই ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 18:
সৎকারমানপূজার্থং তপো দম্ভেন চৈব যৎ ।
ক্রিয়তে তদিহ প্রোক্তং রাজসং চলমধ্রুবম্ ॥১৮॥

সৎকার-মান-পূজা-অর্থম্, তপঃ, দম্ভেন, চ, এব, যৎ,
ক্রিয়তে, তৎ, ইহ, প্রোক্তম্, রাজসম্, চলম্, অধ্রুবম্ ॥১৮॥
অনুবাদ : শ্রদ্ধা, সন্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয়, তাকেই এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 19:
মুঢ়গ্রাহেণাত্মনো যৎ পীড়য়া ক্রিয়তে তপঃ ।
পরস্যোৎসাদনার্থং বা তত্তামসমুদাহৃতম্ ॥১৯॥

মুঢ়-গ্রাহেণ, আত্মনঃ, যৎ, পীড়য়া, ক্রিয়তে, তপঃ,
পরস্য, উৎসাদন-অর্থম্, বা, তৎ, তামসম্, উদাহৃতম্ ॥১৯॥
অনুবাদ : মুঢ়োচিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয়, তাকে তামসিক তপস্যা বলা হয়।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 20:
দাতব্যমিতি যদ্দানং দীয়তেহনুপকারিণে ।
দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্ত্বিকং স্মৃতম্ ॥২০॥

দাতব্যম্, ইতি, যৎ, দানম্, দীয়তে, অনুপকারিণে,
দেশে, কালে, চ, পাত্রে, চ, তৎ, দানম্, সাত্ত্বিকম্, স্মৃতম্ ॥২০॥
অনুবাদ : দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয়, তাকে সাত্ত্বিক দান বলা হয়।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 21:
যত্তু প্রত্যুপকারার্থং ফলমুদ্দিশ্য বা পুনঃ ।
দীয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রাজসং স্মৃতম্ ॥২১॥

যৎ, তু, প্রতি-উপকার-অর্থম্, ফলম্, উদ্দিশ্য, বা, পুনঃ,
দীয়তে, চ, পরিক্লিষ্টম্, তৎ, দানম্, রাজসম্, স্মৃতম্ ॥২১॥
অনুবাদ : যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশে এবং অনুতাপ সহকারে করা হয়, সেই দানকে রাজসিক দান বলা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয়, তাকে তামসিক দান বলা হয়।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 22:
অদেশকালে যদ্দানমপাত্রেভ্যশ্চ দীয়তে ।
অসৎকৃতমবজ্ঞাতং তত্তামসমুদাহৃতম্ ॥২২॥

অদেশকালে, যৎ, দানম্, অপাত্রেভ্যঃ, চ, দীয়তে,
অসৎকৃতম্, অবজ্ঞাতম্, তৎ, তামসম্, উদাহৃতম্ ॥২২॥
শ্লোক: 23:
ওঁ তৎসদিতি নির্দেশো ব্রহ্মণস্ত্রিবিধঃ স্মৃতঃ ।
ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতাঃ পুরা ॥২৩॥

ওঁ, তৎ, সৎ, ইতি, নির্দেশঃ, ব্রহ্মণঃ, ত্রিবিধঃ, স্মৃতঃ,
ব্রাহ্মণাঃ, তেন, বেদাঃ, চ, যজ্ঞাঃ, চ, বিহিতাঃ, পুরা ॥২৩॥
অনুবাদ : ওঁ তৎ সৎ- এই তিন প্রকার ব্রহ্ম-নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে । পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ, বেদসমূহ ও যজ্ঞসমূহ বিহিত হয়েছে।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 24:
তস্মাদ্ ওঁ ইত্যুদাহৃত্য যজ্ঞদানতপঃক্রিয়াঃ ।
প্রবর্তন্তে বিধানোক্তাঃ সততং ব্রহ্মবাদিনাম্ ॥২৪॥

তস্মাৎ, ওঁ, ইতি, উদাহৃত্য, যজ্ঞ-দান-তপঃ-ক্রিয়াঃ,
প্রবর্তন্তে, বিধান-উক্তাঃ, সততম্, ব্রহ্মবাদিনাম্ ॥২৪॥
অনুবাদ : সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওঁ এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 25:
তদিত্যনভিসন্ধায় ফলং যজ্ঞতপঃক্রিয়াঃ ।
দানক্রিয়াশ্চ বিবিধাঃ ক্রিয়ন্তে মোক্ষকাঙ্ক্ষিভিঃ ॥২৫॥

তৎ, ইতি, অনভিসন্ধায়, ফলম্, যজ্ঞ-তপঃ-ক্রিয়াঃ,
দান-ক্রিয়াঃ, চ, বিবিধাঃ, ক্রিয়ন্তে, মোক্ষকাঙ্ক্ষিভিঃ ॥২৫॥
অনুবাদ : মুক্তিকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে 'তৎ' এই শব্দ উচ্চারণ-পূর্বক নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করেন।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 26:
সদ্ভাবে সাধুভাবে চ সদিত্যেতৎ প্রযুজ্যতে ।
প্রশস্তে কর্মণি তথা সচ্ছব্দঃ পার্থ যুজ্যতে ॥২৬॥

সৎ-ভাবে, সাধুভাবে, চ, সৎ, ইতি, এতৎ, প্রযুজ্যতে,
প্রশস্তে, কর্মণি, তথা, সৎ, শব্দঃ, পার্থ, যুজ্যতে ॥২৬॥
অনুবাদ : হে পার্থ ! সৎভাবে ও সাধুভাবে 'সৎ' এই শব্দটি প্রযুক্ত হয় ৷ যজ্ঞে ,তপস্যায় ও দানে 'সৎ' শব্দ উচ্চারিত হয় ৷ যেহেতু ঐ সকল কর্ম ব্রহ্মোদ্দেশক হলেই 'সৎ' শব্দে অভিহিত হয় ।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
শ্লোক: 27:
যজ্ঞে তপসি দানে চ স্থিতিঃ সদিতি চোচ্যতে ।
কর্ম চৈব তদর্থীয়ং সদিত্যেবাভিধীয়তে ॥২৭॥

যজ্ঞে, তপসি, দানে, চ, স্থিতিঃ, সৎ, ইতি, চ, উচ্যতে,
কর্ম, চ, এব, তৎ-অর্থীয়ম্, সৎ, ইতি, এব, অভিধীয়তে ॥২৭॥
শ্লোক: 28:
অশ্রদ্ধয়া হুতং দত্তং তপস্তপ্তং কৃতং চ যৎ ।
অসদিত্যুচ্যতে পার্থ ন চ তৎ প্রেত্য নো ইহ ॥২৮॥

অশ্রদ্ধয়া, হুতম্, দত্তম্, তপঃ, তপ্তম্, কৃতম্, চ, যৎ,
অসৎ, ইতি, উচ্যতে, পার্থ, ন, চ, তৎ, প্রেত্য, নো, ইহ ॥২৮॥
অনুবাদ : হে পার্থ ! অশ্রদ্ধা সহকারে হোম, দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয়, তাকে বলা হয় 'অসৎ'৷ সেইসমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফল দায়্ক হয় না।

শ্লোকের তাৎপর্য ও পাঠকের মতামত
ওঁ তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসূপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে 'শ্রদ্ধাত্রয়বিভাগযোগো' নাম সপ্তদশোঽধ্যায়ঃ ॥১৭॥

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করুন। ধন্যবাদ * * *

শ্রীমদ্ভগবদগীতা          

        ০১.অর্জুনবিষাদযোগ.  ০২.সাংখ্যযোগ ..  ০৩.কর্মযোগ..  ০৪.জ্ঞানযোগ..  ০৫.কর্মসন্যাসযোগ.  ০৬.ধ্যানযোগ...
 ০৭.জ্ঞান-বিজ্ঞানযোগ..  ০৮.অক্ষরব্রহ্মযোগ..  ০৯.রাজবিদ্যারাজগুহ্যযোগ.  ১০.বিভূতিযোগ..  ১১.বিশ্বরূপদর্শনযোগ.  ১২.ভক্তিযোগ...
 ১৩.ক্ষেত্রক্ষেত্রজ্ঞবিভাগ.  ১৪.গুণত্রয়বিভাগযোগ..  ১৫.পুরুষোত্তমযোগ..  ১৬.দৈবাসুরসম্পদবিভাগযোগ.  ১৭.শ্রদ্ধাত্রয়বিভাগযোগ.  ১৮.মোক্ষযোগ..
 =>  যেকোন পরামর্শ anup02an@gmail.com , সকলকে ধন্যবাদ @ এডমিন => www.anupamasite.com
পরমপিতা সকলের মঙ্গল করুন ।